এই মুহূর্তে

হামলায় নিহত আইএসের শীর্ষ নেতা, নয়া প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নয়া প্রধান হলেন আবু হাফস আল হাশিমি আল কুরেশি। তিনি আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশির স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার ইদলিব প্রদেশে অন্য এক জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শামের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি। বৃহস্পতিবার আইএসের পক্ষ থেকে সংগঠনের শীর্ষ নেতার মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘গত এপ্রিলের শেষের দিকেই তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান দাবি করেছিলেন, সিরিয়ায় তুরস্কের গোয়েন্দসা সংস্থা এমআইটির বিশেষ অভিযানে আইএসের শীর্ষ নেতা আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি প্রাণ হারিয়েছেন। যদিও তুরস্কের প্রেসিডেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আইএসের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে আল কুরেশির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আইএস মুখপাত্র এক অডিও বার্তায় সংগঠনের প্রধানের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন।’

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে আইএসের প্রথম প্রধান আবু বকর আল বাগদাদি প্রাণ হারান। গত বছরের ফেব্রুয়ারিতে ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর অভিযানে প্রাণ হারান সংগঠনের প্রধান আবু ইব্রাহিম আল কুরেশি। নভেম্বরে মারা যান আবু হাসান আল হাশিমি আল কুরেশি।  তার পরেই সংগঠনের শীর্ষ পদে বসেছিলেন আবু আল হুসেন আল হুসেইনি কুরেশি।  

Published by:

Share Link:

More Releted News:

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

যুদ্ধ শেষের পথে, তবু ইরানকে চাপের মুখে রাখতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ