২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে কি বড়সড় বদল আসতে চলেছে? আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি মানুষের ধর্ম হিসেবে খ্রিস্টধর্মকে ছাপিয়ে যেতে পারে ইসলাম। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে হিন্দু জনসংখ্যার অনুপাতও ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বের ধর্মীয় জনসংখ্যার এই সম্ভাব্য পরিবর্তনের নেপথ্যে রয়েছে পিউ রিসার্চ সেন্টারের Research Center) একটি নতুন সমীক্ষা। সংস্থার বক্তব্য অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২৫৭ কোটিতে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ২৫২ কোটিতে। অর্থাৎ, বর্তমানের তুলনায় প্রায় পাঁচ কোটি বেশি মুসলিম থাকতে পারেন বিশ্বে। ২০২০ সালে বিশ্বের মোট খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি।

কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা?

পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে উঠে এসেছে, এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে গড়ে সন্তান জন্ম দেওয়ার হার ছিল ৩.১। খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে সেই হার ২.৫। অন্য ধর্মাবলম্বী মহিলাদের ক্ষেত্রে গড় জন্মহার ছিল ১.৬। গবেষকদের মতে, ধর্মান্তকরণের তুলনায় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিই এই পরিবর্তনের বড় কারণ। অর্থাৎ, জন্ম ও মৃত্যুর হারের পার্থক্যই আগামী দিনে ধর্মীয় জনসংখ্যার সমীকরণ বদলে দিতে পারে।

আরও পড়ুন: তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

২০৭০ সালে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ছবি কেমন হবে?

পিউ রিসার্চ সেন্টারের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ৩০০ কোটিতে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ হবেন মুসলিম এবং ২৯ শতাংশের কাছাকাছি হবেন খ্রিস্টান। শুধু ইসলাম ও খ্রিস্টধর্ম নয়, হিন্দু জনসংখ্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে সমীক্ষায়। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১১৮ কোটি। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ১৩৮ কোটিতে পৌঁছতে পারে। তবে বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত ১৪.৯ শতাংশ থেকে কমে ১৩.৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, হিন্দু জনসংখ্যা সংখ্যার বিচারে বাড়লেও বিশ্ব জনসংখ্যার মোট অংশীদারিত্ব কিছুটা কমতে পারে। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ২০২০ সালের প্রায় ৩২ কোটি থেকে কমে ২০৭০ সালে ২৫ কোটির কাছাকাছি হতে পারে বলে অনুমান। ইহুদি জনসংখ্যা সংখ্যার বিচারে বাড়লেও বিশ্ব জনসংখ্যার তুলনায় তাঁদের অনুপাত সামান্য কমতে পারে। সমীক্ষায় আমেরিকার ধর্মীয় জনসংখ্যা নিয়েও উল্লেখযোগ্য পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার দশকের মধ্যে আমেরিকায় খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবেন না বলে অনুমান। ধর্মের সঙ্গে নিজেদের পরিচয় যুক্ত করেন না, এমন মানুষের সংখ্যা বৃদ্ধিও এই পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে।

*

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা