ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলি বোমা হামলা  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইজরায়েল বাহিনী হামলা চালাল গাজার  ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে। সেই হামলার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে ফিলিস্তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লুকানো বোমা রাখা ছিল। আর সেখান থেকেই ঘটে এই বিস্ফোরণ। এই ঘটনার পর নড়েচড়ে বসল মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রক বিশ্ববিদ্যালয়ে হামলার কারণ নিয়ে ইজরায়েলের কাছে জবাব চেয়েছে।

এই বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে অবস্থিত। ইজরায়েল সামরিক বাহিনী এই অঞ্চলটিকে হামাসের সদস্য ও নেতাদের শক্ত ঘাঁটি বলে দাবি করেছে। তাই সেখানে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা  তিন মাস ধরে চলা ইজরায়েলি হামলায়  নিহতের সংখ্যা এখন কমপক্ষে ২১ হাজার ৯৭৮। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ হাজার ৬৯৭ জন। আর তাতেই বাড়ছে চিন্তা। গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়ে  দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?