Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ টানা দেড় মাস ধরে চলছে ইজরায়েল এবং হামাসের যুদ্ধ। এই যুদ্ধে গাজায় দেখা দিয়েছে মৃত্যু মিছিল। তবে অবশেষে ইজরায়েলি মন্ত্রিসভা চার দিনের বেশি সময়ের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে। ইজরায়েলি মন্ত্রিসভার তরফে জানা গিয়েছে, হামাস যদি তাদের কাছে বন্দি রাখা ৫০ জন নাগরিককে মুক্তি দেয় , তাহলেই ইজরায়েল বাহিনী গাজায় যুদ্ধ বিরতি কার্যকর করবে। তবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত যুদ্ধবিরতির কোন নথি সামনে আসেনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে , ভোটাভুটির পর যুদ্ধবিরতির  প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

হামাস জানিয়েছে, ইজরায়েলি কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুর বিনিময়ে ৫০ জন ইজরায়েলি নাগরিককে  মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তির ফলে কয়েকশ ট্রাক চিকিৎসা ও জ্বালানি গাজায় প্রবেশ করতে পারবে। যুদ্ধবিরতির সময় গাজার সব অংশে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। এই ঘটনার পরই ইজরায়েল বাহিনী হামলা চালানো শুরু করে গাজার উপকূলে। এবার বহু প্রতীক্ষার পর  ইজরায়েল বাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত