চিকিৎসকের বেশে হাসপাতালে ঢুকে হামলা ইজরায়েলি সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসকের বেশে ওয়েস্ট ব্যাঙ্কের একটি হাসপাতালে হামলা চালাল ইজরায়েলি সেনা। এই হামলার ঘটনায় তিন জন প্যালেস্টাইন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মঙ্গলবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে ইবন শিনা হাসপাতালে ছদ্মবেশে ঢুকে পড়েন ইজরায়েলি সেনা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, ১২ জন ইজরায়েলি সেনা হাসপাতালে ঢুকে পড়েন। এদের মধ্যে তিন জন ছিলেন মহিলার বেশে ও দুজন ছিলেন চিকিৎসকের বেশে। তাঁদের অস্ত্র হাতে হাসপাতালের বারান্দায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে।

ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, যাদেরকে গুলি করে মারা হয়েছে, তাঁদের মধ্যে একজন হামাস জঙ্গি। বেশ কিছুদিন ধরেই নাকি ওই হামাস জঙ্গি হাসপাতালে লুকিয়ে ছিলেন। হাসপাতালে নিহত তিন জনের নাম মোহাম্মদ জালামনেহ, বাসিল ও মোহাম্মদ ঘাজাউই। তিনজনই ইজরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে হাসপাতালে লুকিয়ে ছিলেন। এদিন হাসপাতালে ঢুকে হামলা চালানোর ঘটনার নিন্দা করেছে হামাসরা। হামাসরা জানিয়েছে, ইজরায়েলি সেনার এই অপরাধের জবাব তাঁরা দেবে। এই ঘটনার পর প্যাসেস্টাইন যোদ্ধারা ভয় পেয়ে যাবেন এটা ভাবার কোনও কারণ নেই।

 

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর