রমজানেও প্যালেস্টাইন নাগরিকদের মসজিদে ঢুকতে বাধা ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি : রমজান মাসেও প্যালেস্টাইন নাগরিকদের আল আকসা মসজিদে ঢুকতে দিচ্ছে না ইজরায়েলি সেনারা। জানা গিয়েছে, নমাজ পাঠের জন্য যখন হাজার হাজার প্যালেস্টাইন নাগরিকরা মসজিদে প্রবেশ করতে চেষ্টা করে, তখন তাদের বাধা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে। সেখানে প্যালেস্টাইন নাগরিকদের নমাজ পাঠ করতে দিচ্ছে না ইজরায়েলি সেনা।

সোমবার থেকে প্যালেস্টাইন নাগরিকরা রোজা পালন করতে শুরু করেছেন। মুসলিম সম্প্রদায়ের লোকেদের কাছে রমজান অত্যন্ত পবিত্র মাস। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, আল আকসা মসজিদে প্যালেস্টাইন পুরুষ ও মহিলাদের নমাজ পাঠের জন্য বাধা দেওয়া হচ্ছে। সেখানে শুধু ৪০ বছরের বেশি লোকজনদেরই নমাজ পাঠের অধিকার দেওয়া হয়েছে। আল আকসা মসজিদ মুসলিমদের কাছে খুবই পবিত্র স্থান। গত কয়েক মাস ধরেই এই পবিত্র স্থানে ঢোকা নিয়ে কড়াকড়ি শুরু করেছে ইজরায়েলি সেনা। রমজান মাস শুরু হওয়ার পরও সেই কড়াকড়িতে কোনও শিছিলতা আসেনি।

এদিকে এই রমজান মাসের মধ্যেও প্যালেস্টাইনের পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনা। তুলকারেম, বালাতা ক্যাম্প ও নাবলুসের পূর্বাঞ্চলে অভিযান চালিয়েছে সেনা। রীতিমতো বয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গাজা উপত্যকার বাসিন্দারা। এদিকে রমজান মাসের আগে যুদ্ধবিরতির ডাক দিতে না পারায় ইজরায়েলি সেনাদের কাঠগড়ায় তুলেছে হামাস গোষ্ঠীরা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে এখনও পর্যন্ত ৩১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭২ হাজারেরও কিছুটা বেশি। রমজান মাসেও ইজরায়েলি সেনার হামলা অব্যাহত রয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর