গাজায় জল বিতরণী পয়েন্টে ইজরায়েলি হামলায় নিহত শিশু সহ ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অবরুদ্ধ এই উপত্যকার কোনো স্থানই এখন নিরাপদ নয়। প্রায় সর্বত্রই আগ্রাসন চালিয়ে নিরীহ নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করছে ইজরায়েলি বাহিনী। আবারও ইজরায়েলি বাহিনী গাজা শহরের একটি জল বিতরণ পয়েন্ট লক্ষ্য করে, হামলা চালিয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় একটি শিশু সহ আল-গাজি পরিবারের চার সদস্য নিহত হয়েছে।

এই নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন যে, গাজা শহরের শুজাইয়ার আশেপাশে ইজরায়েলের নতুন স্থল আক্রমণ কমপক্ষে ৬০,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইজরায়েলের সামরিক অভিযানের ফলে ৫০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।

টানা আট মাস পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। তাঁদের ভবিষৎ খুব অন্ধকার।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা।বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর তাতেই গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয় নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর