গাজা শরণার্থী শিবিরে সাত দিনে ৬৩ বার বোমা হামলা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজার নুসেইরাতের শরণার্থী শিবিরে গত সাত দিনে প্রায় ৬৩ বার বোমা হামলা চালিয়েছে। এই ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছে ৯১ ফিলিস্তিনি। আহত হয়েছে ২৫১ জন। হামলার কারণে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষ সম্প্রতি বাস্তুচ্যুত হয়েছে। এমনই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজা-শাসক গোষ্ঠী রবিবার(২১ জুলাই)শরণার্থী শিবিরে হামলা অব্যাহত এবং হত্যাকান্ডের জন্য  ইজরায়েল এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই হামলার ঘটনায় ইজরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ও হাত রয়েছে বলে মনে করছে হামাস।

নানান অজুহাতে এই হামলার ঘটনা বারবার চালিয়ে যাচ্ছে ইজরায়েল এমনই দাবি হামাসের। মঙ্গলবার ইজরায়েলের পরিকল্পিত ভয়াবহ হামলায় জাতিসংঘের(UNRWA- প্রতিষ্ঠিত) একটি স্কুলে কমপক্ষে ২৩ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছিল। তখন ইজরায়েল জানিয়েছিল যে তাঁরা ওই স্কুলে হামলা চালিয়েছিল কারণ তাঁদের কাছে খবর ছিল ওখানে সক্রিয় সন্ত্রাসীরা রয়েছে। তাই তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

রবিবার(২১ জুলাই)গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৮৮৩ এবং আহতের সংখ্যা প্রায় ৮৯,৭২৭।

উল্লেখ্য, গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হয়েছে ১ দশমিক ৭ মিলিয়নের বেশি মানুষ। প্রায় ১০ মাস ধরে চলা এই যুদ্ধে গাজার কোন স্থানই নিরাপদ নয়। গাজার প্রত্যেক কটা স্থান ইজরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে। মসজিদ,বাস ভবন থেকে শুরু করে স্কুল এমনকী  হাসপাতালও বাদ যায় নি ইজরায়েলের হাত থেকে।

নেই খাদ্য ব্যবস্থা, নেই জল। চিকিৎসার অভাবে ভুগছে হাজার হাজার মানুষ।এক রিপোর্টে জানানো হয়েছে, সেখানকার বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে সংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।এখন পর্যন্ত ১৭ লক্ষ্যের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে। একদিকে ইজরায়েলি বাহিনী গাজায় ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে অন্যদিকে উচ্চ ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষ। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয় নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা