হামাসের শীর্ষ নেতা-সহ ২০ জঙ্গিকে হত্যার দাবি ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইজরায়েলি বাহিনী। তারা একের পর এক ভবনে হামলা চালিয়েছে। কেন এই হামলা চালান হচ্ছে ? তা নিয়ে মুখ খুলেছে ইজরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, এই হাসপাতালের মধ্যে লুকিয়ে আছে হামাসের শীর্ষ নেতা সহ বেশ কয়েকজন। তাই  তাদের হত্যা করতে এই অভিযান  শুরু করেছে ইজরায়েল বাহিনী।

এক বিবৃতিতে হামাসের তরফে জানান হয়েছে, সোমবার দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নেতানিয়াহু বাহিনীর কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। তবে একথা মানতে রাজি হয়নি ইজরায়েল বাহিনী। বর্তমানে যুদ্ধের কারণে গাজার আল-শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি বহু নাগরিক। এই আবহে ইজরায়েলি বাহিনীর হামলায় পালাতে শুরু করেছে ফিলিস্তিনিদের একাংশ। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে, তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো