বন্ধ হবে কী রক্তক্ষয়ী যুদ্ধ ? গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে শনিবার (৩০ নভেম্বর)কায়রোতে যাচ্ছেন হামাসের প্রতিনিধিরা। এই নিয়ে হামাসের এক কর্মকর্তা জানান, ‘যুদ্ধবিরতি ও গাজায় বন্দি মুক্তি নিয়ে আলোচনার জন্য মিসরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠক করতে হামাসের একটি প্রতিনিধি দল কায়রো যাচ্ছে। এই আলোচনার পর ইতিবাচক দিক উঠে আসবে বলে আশাবাদি তিনি। তবে এই নিয়ে আর বিস্তারিত কিছু বলে নি ওই কর্মকর্তা।

ইতিমধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছোতে কাতার, তুরস্ক ও মিসরের সঙ্গেও নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু ঘোষণা করেছে আমেরিকা। সালটা ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর,ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইজরায়েলের কর্মকর্তাদের হিসাব অনুসারে ওই হামলায় ১ হাজার ২০৭ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। বন্দি করেও নিয়ে যায় ইজরায়েলি নাগরিকদের। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইজরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ লক্ষের কাছাকাছি। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষজন। টানা এক বছর পার হতে চলল, এখনও পর্যন্ত গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী। এই হামলার হাত থেকে রক্ষা পায়নি ধর্মীয় স্থান, স্কুল, নিরিহ শিশুরাও। দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহতার শিকার হচ্ছে অসহায় গাজাবাসী। যুদ্ধবিরতির কার্যক্রম শুরু হওয়ায় আশার আলো দেখছে তাঁরা।

 

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন