শুক্রবার সকাল সাতটা থেকে গাজায় যুদ্ধবিরতি

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। আগামিকাল শুক্রবার সকাল সাতটা থেকে গাজায় শুরু হচ্ছে যুদ্ধবিরতি। টানা চারদিন চলবে যুদ্ধবিরতি। প্রথমদিন যুদ্ধ বিরতিতে ইজরায়েল থেকে বন্দি করে নিয়ে আসা ১৩ জনকে মুক্তি দেবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি।

ইজরায়েল ও হামাসের মধ্যে সঙ্ঘাত বন্ধের বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিল কাতার। কার্যত মধ্যপ্রাচ্যের দেশটিই যুদ্ধবিরতির ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আগামিকাল (শুক্রবার) সকাল সাতটা থেকে শুরু হচ্ছে যুদ্ধবিরতি। চার দিন গাজায় কোনও রকম  হামলা চালাবে না ইজরায়েল। চার দিনে কয়েক দফায় মোট ৫০ বন্দিকে মুক্তি দেবে হামাস। তবে গাজা থেকে কোন পথে বন্দিদের ইজরায়েলে নিয়ে যাওয়া হবে তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হবে না। নিরাপত্তার কারণেই বন্দিদের কোন রুটে নিয়ে যাওয়া হবে তা গোপন রাখা হচ্ছে।’

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস। ওই হামলায় প্রায় ১,৪০০-র মতো ইজরায়েলি প্রাণ হারান। পাল্টা বদলা নিতে গত ৪৮ দিন ধরে গাজা ও পশ্চিম তীরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় মার্কিন মদতপুষ্ঠ ইজরায়েলের ঘাতক বাহিনী। গাজারত হাসপাতাল থেকে শুরু করে শরণার্থী শিবির-হামলার হাত থেকে কিছু বাদ যায়নি। হামলায় ১৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারায়। তার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও মহিলা।

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের