ট্রাম্পের নির্দেশকে তোয়াক্কা না করে গাজায় মুহুর্মুহু বোমা হামলা ইজরায়েলের, নিহত ২০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘চোরা না শোনে কভু ধর্মের কাহিনী।’ ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দশা তেমনই। শান্তি প্রস্তাবে হামাস সায় দেওয়ায় গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে ইজরায়েল সরকারকে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ অমান্য করে শুক্রবার রাত থেকে  লাগাতার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। ওই হামলায় এখনও পর্যন্ত ২০ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গতকাল শুক্রবারই (৩ অক্টোবর) যুদ্ধবিরতি প্রস্তাব মানতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সন্ধে ছয়টার মধ্যে শান্তিচুক্তিতে সায় না দিলে গাজা নরকে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর সেই হুঁশিয়ারির পরেই শান্তি প্রস্তাব আংশিক মেনে নেওয়ার কথা জানিয়েছিল হামাস নেতৃত্ব। এর পরেই ইজরায়েল সরকারকে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এমনকি ঘর ছাড়া ফিলিস্তিনিরা গাজায় নির্ভয়ে ফিরতে পারেন বলেও জানিয়েছিলেন।

ট্রাম্পের ওই নির্দেশের পরেই গাজায় ফিরতে থাকেন ফিলিস্তিনিরা। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি ইজরায়েলি ঘাতকরা রাতের অন্ধকারে হামলা চালাবেন।   শনিবার গাজার অসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের মুখপাত্র মাহমুদ বাসিল জানিয়েছেন ‘গতকালের (শুক্রবারের) রাতটি ছিল দুঃস্বপ্নের। ইজরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে। ২০টি বাড়ি ধূলিসা‍ৎ হয়েছে। প্রাণ হারিয়েছেন ২০ জন।’ ইজরায়েলি সেনার এক আধিকারিক জানিয়েছেন ‘গাজায় হামলা বন্ধের বিষয়ে কোনও নির্দেশ আসেনি। গাজা সিটিতে সেনারা এখনও অভিযান চালাচ্ছে। সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে না ফেরার জন্য ফিলিস্তিনিদের অনুরোধ জানানো হচ্ছে।’

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…