গাজা যুদ্ধে নীতি ভঙ্গ করছে ইজরায়েল , সতর্ক জাতিসংঘের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ৮ মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইজরায়েল এবার যুদ্ধের আইন ভঙ্গের পথে হাঁটছে। বুধবার(১৯ই জুন) জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে যে, গাজা অভিযানে ইজরায়েল পরিকল্পিতভাবে আক্রমণ করছে এবং যুদ্ধের নীতিও ভঙ্গ করছে। তাঁরা গাজা অভিযানে উপত্যকাটিতে অবস্থিত সামরিক যোদ্ধা এবং বেসমারিক মানুষজনদের মধ্যে কোন পার্থক্য করছে না। কোনরকম চিহ্নিতকরণ ছাড়াই টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। তাতে বেসামরিক মানুষজন বা নাগরিকদের কোন নিরাপত্তা নেই।

সংস্থাটি আরও জানিয়েছে, ইজরায়েল ৬ টি ভয়াবহ হামলার রিপোর্ট পেশ করেছে। সেখানে দেখা গেছে ইজারায়েল বেসামরিক অবকাঠামো কীভাবে ধ্বংস করেছে। বেসামরিক লোকজনদের ক্ষতি এড়াতে কোন পন্থা অবলম্বন করে নি ইজরায়েল।

আগেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক মন্ত্রক জানিয়েছিল, গাজায় ৭৬ শতাংশেরও বেশি স্কুল কার্যত নিশ্চিহ্ন। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে নড়ে গিয়েছে শিক্ষার ভিত। সম্পূর্ণ ভাবে সেগুলিকে নতুন করে ফের গড়ে তুলতে হবে।

অন্যদিকে অবরুদ্ধ দক্ষিণ গাজায় আটকা পড়েছে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, সেখানে নেই বিশুদ্ধ পানীয় জল, নেই চিকিৎসা, এমনকি শৌচাগারের অভাবে ভুক্তভোগী তাঁরা। তার ওপর রয়েছে তীব্র খাদ্যসংকট।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটদান ও হয়েছিল। পক্ষে ১৪ টি ভোট পড়েছিল। যদিও ভোটদান দিতে অস্বীকার করেছে রাশিয়া। এই প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায় তীব্র হামলা বন্ধ রাখে নি ইজরায়েল।গত ৭ অক্টোবরের পর ইজরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ১০৩ জন।

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?