যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজায় ইজরায়েলের বিমান হামালা, একদিনে মৃত ৪৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও কিছুতেই থামছে না গাজার উপর ইজরায়েলি আগ্রাসন। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইজরায়েল কমপক্ষে ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২৩০ জনকে আহত করেছে। এখানেই শেষ নয় ইজরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইজরায়েলি সেনাবাহিনী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বিমান হামলা চালিয়ে বগাজা উপত্যকায় একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গাজার পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতির পরইজরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে। ইজরায়েলের দাবি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারই জবাবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে বলায় জানিয়েছে ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানয়েছে, রাফা এলাকায় চালানো এক হামলায় ২ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে পাল্টা দাবি করেছে হামাস।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি এখনও বহাল আছে। তিনি বলেছেন, “আমরা নিশ্চিত করতে চাই যে এটি খুবই শান্তিপূর্ণ হবে।”মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে “হামাসকে নিরস্ত্র করা হয়েছে তা নিশ্চিত করার জন্য” গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষীদের প্রয়োজন। ট্রাম্পের সহযোগী স্টিভ উইটকফ বলেছেন যে, গাজা যুদ্ধবিরতি আলোচনার সময় গত মাসে দোহায় ইজরায়েলি হামলার ফলে তিনি এবং জ্যারেড কুশনার “বিশ্বাসঘাতকতা” অনুভব করেছেন।

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?