গাজায় ২৪ ঘণ্টায় ইজরায়েলি জল্লাদদের হাতে নিহত আরও ৯৮ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটাকেও হার মানাচ্ছে লাশের সংখ্যা। ক্ষুধার রাজ্য গাজায় গত ২৪ ঘন্টায় ইজরায়েলি জল্লাদদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৯৮ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৫১ জন মারা গিয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। পাশাপাশি ইজরায়েলি সেনার হামলায় আহত হয়েছেন আরও ৬০৩ জন।

বৃহস্পতিবার (৭ অগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ক্ষুধার রাজ্য গাজায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত অনাহারে মারা গেলেন ১৯৭ জন। যার মধ্যে ৯৬টি শিশু। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৪৭ জন।  ইজরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের হামলায় মোট ৬১ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৪৫ জন আহত হয়েছেন।’

গত ২৭ মে আন্তর্জাতিক চাপের মুখে বিতর্কিত সংস্থা জিএইচএফের মাধ্যমে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলে ইজরায়েল। কিন্তু ওই ত্রাণ শিবির আসলে নিরীহ ফিলিস্তিনিদের মরণফাঁদ। জিএইচএফের ত্রাণ শিবির থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। গত দু’মাসের বেশি সময় ধরে চলা ত্রাণ শিবির থেকে ত্রাণ নিতে গিয়ে এক হাজার ৭০৬ জন মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। একদিকে ইজরায়েলি জল্লাদরা প্রতিদিন অসংখ্য ফিলিস্তিনিকে গুলি করে মারছে, অন্যদিকে মার্কিন বান্ধব তথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার ছাড়ছেন ‘গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?