গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা। নতুন করে ইজরায়েলি হামলায় গাঁজাতে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তারমধ্যে ২২ জন রয়েছেন সাহায্য নিতে আসা অসহায় মানুষ। পাশাপাশি আটজনের মৃত্যু হয়েছে অনাহারে। এই মৃতদের মধ্যে রয়েছে ২ শিশু।

অবরুদ্ধ গাজা এখন যেন মৃত্যুপুরী। সঠিক সময় খাবার না পেয়ে অপুষ্টি ও অনাহারে বহু শিশুসহ মানুষের মৃত্যু হয়েছে। শনিবার গাঁজা জুড়ে একদিনে প্রায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, গাজা শহরের ভেতরে প্রবেশ করছে ইজরায়েলি সেনারা। গোটা শহরকে দখল এবং লক্ষ লক্ষ মানুষকে জোর করে উৎখাত করার জন্যই ইজরায়েলি বাহিনীর এই অভিযান। আক্রমণের ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও সেই ফউটেজের সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’। সেখানে দেখা গিয়েছে,একটি ইজরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। সাবরার পাশেই অবরুদ্ধ জায়তুন পাড়া। সেখানে গত এক সপ্তাহ ধরে ইজরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় ঘরছাড়াদের তাঁবুতে হামলা চালায়। সেখানে ৬ শিশু সহ ১৬ জনের মৃত্যু হয়েছে।

গাজার আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সাবরায় সর্বশেষ বিমান হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি ত্রাণ নিতে গিয়ে আরও অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নেটজারিম করিডরের কাছে সাহায্য নিতে গিয়ে আরেকজন বেসামরিক নাগরিক নিহত হন। গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, অনাহারে মৃত ২৮১ জনের মধ্যে ১১৪ জনই শিশু। খেতে না পাওয়ার বিষয়টি মানুষকে কাবু করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে।

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক