গুলিবিদ্ধ অবস্থায় এক ফিলিস্তিনিকে গাড়িতে বেঁধে অভিযান ইজরায়েলি সেনাবাহিনীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : এক গুলবিদ্ধ ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে বেঁধে নিয়ে গেছে ইজরায়েল। জিপ গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ অবস্থায় গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী।

রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার(২২ই জুন)পশ্চিম তীরের জেনিন শহরে, গুলিতে আহত হয়েছেন এক ফিলিস্তিনি। সেই আহত ব্যক্তিকে একটি সামরিক যানের সামনে বেঁধে গাড়ি চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী(আইডিএফ)। তাঁরা(আইডিএফ) জানিয়েছে, এই ঘটনায় তাদের সেনারা প্রোটোকল লঙ্ঘন করেছে। তবে এই ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। জানা গেছে, পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে আরও জানিয়েছে যে, শনিবার ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভোজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল তাঁদের সেনাবাহিনীরা।

এইসময় সন্ত্রাসীরা তাঁদের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা গুলি চালায়।এতে আহত হয় এই ব্যক্তি। তবে সেনাবাহিনীর নিয়ম-নীতি ভঙ্গ করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপর বেঁধে রাখা হয়েছে। এটা ঠিক হয় নি। ঘটনার তদন্ত করা হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছে, তাঁরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। হঠাৎই ইজরায়েলি সেনারা জোরপূর্বক গাড়ির সঙ্গে তাঁকে বেঁধে নিয়ে যায়।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?