আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধের আবহে নেতানিয়াহুর অস্ত্রোপচার, কতদিন হাসপাতালে থাকবেন ?

আন্তর্জাতিক ডেস্ক : ফের গুরুতর অসুস্থ ইজরায়েলের যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু। অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ কয়েকদিন আগে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। রবিবার(২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের জন্য রবিবার হাসপাতালে পৌঁছেছিলেন নেতানিয়াহু। অবশেষে হল সফল অস্ত্রোপচার।

এই নিয়ে নেতানিয়াহুর কার্যালয়ের তরফে জানানো হয়, কোন জটিলতা ছাডা়ই অস্ত্রোপচার সফল হয়েছে। প্রধানমন্ত্রী জ্ঞান ফিরেছেন এবং তিনি সুস্থ আছেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ নন। সুস্থ হতে আরও কিছু দিন হাসপাতালে চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

এদিকে দীর্ঘদিন ধরে দেশটির আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে নেতানিয়াহু অসুস্থ থাকার দরুণ তাঁর আইনজীবী দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় শুনানি বাতিল করার জন্য আদালতকে অনুরোধ করেছেন।

চিকিৎসকদের মতে, নেতানিয়াহুর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। যার কারণে তাঁর প্রস্টেটের সমস্যা দেখা দিয়েছিল। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, বেশ কয়েকদিন আগে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছিল। বেশ কিছু দিন ধরে নেতানিয়াহুর চিকিৎসাও চলছিল। তবে ওষুধে তেমন কোন ভরসা পান নি তিনি। সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ