সংযুক্ত আরব আমিরশাহিতে ইজরায়েলের প্রেসিডেন্ট

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। নাফতালি বেনেটের পর তিনি ইজরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি দেশ শাসনের দায়িত্বভার গ্রহণের পর সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেলেন। ২০২০ সালে সে দেশ সফর করেন নাফতালি বেনেট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়াদ আল নাহয়ান।

আলজাজিরাকে প্রেসিডেন্ট আইজ্যাক বলেন, শেখ মহম্মদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি আমিরশাহী এসেছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরশাহীতে আসার জন্য শেখ মহম্মদ ব্যক্তিগতভাবে আমায় আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাঁর আমন্ত্রণ রক্ষা করতে এই দেশে এসেছি।আমার বিশ্বাস দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সফরকালে সে দেশের শীর্ষ নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন। যোগ দিবেন দুবাইয়ের শিল্প মেলায়।  

সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিকমহল সফরকে সেভাবেই দেখছে। তাদের মতে, ইরানের পারমাণবিক ইস্যুতে ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহীর দৃষ্টিভঙ্গী এক। হৌতি বিদ্রোহীদের হামলার হাত থেকে বাঁচাতে সে দেশকে ইজরায়েল প্রতিরক্ষা এবং গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, গত ১৮ জানুয়ারি দুই দেশের মধ্যে এই ব্যাপারে সমঝোতা হয়েছে। পরে বিবৃতি জারি করে ইজরায়েল সরকার গৃহীত সিদ্ধান্তের কথা জানায়।

জানা গিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসরত ইহুদি সম্প্রদায় গোষ্ঠীর কয়েকজনের সঙ্গে দেখা করবেন।

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু