এই মুহূর্তে

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

নিজস্ব প্রতিনিধি: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সোমবার (৯ মার্চ) এমনটাই দাবি করেছিল ইরানের একটি সংবাদমাধ্যম। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই হুলস্থুল পড়ে গিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কিন্তু প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর কবে, কোথায় হামলা চালানো হয়েছে এবং হামলার কোনও ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। পরিবর্তে কয়েকটি পরিস্থিতি গত বিষয়ে সামনে এনেছে সংবাদমাধ্যমটি। যেগুলির মধ্যে রয়েছে, কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনও নতুন ভিডিও সামনে আসেনি। এছাড়া ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়া জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফরও স্থগিত করা হয়েছে। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে তাঁদের কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এ সব কারণে ধরে নেওয়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে এই বিষয়ে মার্কিন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের দাবি ছাড়া আর কোনও প্রমাণ সামনে আনা হয়নি। আবার কিছু প্রতিবেদন দাবি করছে, ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই মারা গিয়েছেন। কিন্তু কোনও তথ্যেরই কোনও সত্যতা নেই।

সোমবার (৯ মার্চ) প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের নামের একটি এক্স পোস্টে বলা হয়েছিল যে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নেতানিয়াহুর। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভরও। ঘটনায় তিনিও আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা, তা জানা যায়নি। যদিও ইজরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে যুদ্ধকালীন ‘অপপ্রচার’ বা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে উড়িয়ে দিয়েছে। এর আগে কয়েকটি ইরানি সংবাদাধ্যমও দাবি করেছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর ধ্বংস হয়ে গিয়েছে। সেই সঙ্গে নেতানিয়াহু নিহত হয়েছেন। আর এই খবরটিও গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ