দুর্নীতির অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিচার শুরু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এখনও অব্যাহত ইজরায়েল এবং গাজার মধ্যে সংঘর্ষ। এই যুদ্ধের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী   বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উঠলো দুর্নীতির অভিযোগ। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, ঘুষ লেনদেন ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি  মামলা দায়ের হয়েছিল। তবে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় ইজরায়েলের বিচারমন্ত্রীর  নির্দেশে বন্ধ রাখা হয়েছিল নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারের কার্যক্রম। ইজরায়েলি সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে, সেই বিচারের শুনানি পর্ব জেরুজালেমের একটি আদালতে নতুন করে শুরু হয়েছে ।

প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলাগুলো কেস–১০০০, কেস–২০০০ ও কেস–৪০০০ নামে পরিচিত।  কেস–১০০০ মামলায় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার বিরুদ্ধে মদ, সিগারেটসহ বিভিন্ন ধরনের উপহার নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।  অবশ্য অভিযোগ এড়িয়ে নেতানিয়াহুর দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে ক্ষমতা থেকে সরাতেই রাজনৈতিক বিরোধীপক্ষ  এই ভিত্তিহীন অভিযোগ করছে।

তবে, ইজরায়েল আদালতে  ঘুষ আদান–প্রদানের মামলা সত্য প্রমাণিত হলে  নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে।  শুধু তাই নয় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের বিষয়টি প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ তিন বছর। 

উল্লেখ্য,গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। অভুক্ত হাজার হাজার শিশু। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। তবে  যুদ্ধ বিরতি শেষ হতেই গাজার ওপর হামলা চালানো শুরু করেছে ইজরায়েল।

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা