আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোর ধাক্কা নেতানিয়াহুর,গোয়েন্দা প্রধানকে বরখাস্তের আদেশ আটকে দিল ইজরায়েলের সুপ্রিম কোর্ট

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অজুহাত দেখিয়ে শুক্রবার ইজরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।নেতানিয়াহুর কার্যালয়ের তরফে বলা হয়েছিল, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে রোনেন স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তবে এবার নেতানিয়াহুর পরিকল্পনায় জল ঢালল দেশটির সুপ্রিম কোর্ট। নেতানিয়াহু সরকারের বরখাস্তের আদেশ আটকে দিল।

স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারক নেতানিয়াহু সরকারের আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এই বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত আদালতের আদেশ বলবৎ রাখতে বলা হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে শুনানি হতে পারে। সু্প্রিম কোর্টের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ল নেতানিয়াহু সরকার।

আদালতের আদেশের পর ইজরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ–মিয়ারা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই নতুন নিরাপত্তাপ্রধানের নাম ঘোষণা করতে পারবেন না। আপাতত তাঁকে পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ইজরায়েলের নিরাপত্তা প্রধান রোনেনকে বরখাস্ত করার পেছনে নেতানিয়াহু ভুয়ো যুক্তি দেখিয়েছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা। একইসঙ্গে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এরপরেই তাঁকে বরখাস্ত করেন তিনি।২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রোনেন বার।আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।কিন্তু নেতানিয়াহু সরকার এক বছর আগেই তাকে পদ থেকে সরিয়েছে। রোনেন বারের সঙ্গে আদায় কাঁচকলা সম্পর্ক ছিল নেতানিয়াহু সরকারের।২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাস সংগঠনের হামলার পর থেকে এই সম্পর্কে আরও বেশি ফাটল ধরে। তবে শেষ পর্যন্ত রোনেন বারকে গোয়েন্দা প্রধানের পদ হারাতে হবে কিনা আদালতের উপর তার ভাগ্য ঝুলছে। রোনেনের উত্তরসূরী সম্পর্কেও এখনও জানা যায় নি।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ