বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিল। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। কয়েক সেকেন্ডের ব্যাবধানে পর পর দুটি কম্পনে সবকিছু শেষ। সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়েছে হাজার হাজার প্রাণ। আর  মায়ানমারের ভয়াবহ ধ্বংসের ছবি ধরা পড়ল ইসরোর স্যাটেলাইটে। এই কম্পন কী ভাবে তাণ্ডবলীলা চালিয়েছে তা দেখা গিয়েছে এই ছবিতে।

গত শুক্রবার ভয়ানক কম্পণে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। ভয়ানক কম্পন বিধ্বস্ত মায়ানমারের ছবি তুলতে উন্নত ইমেজিং স্যাটেলাইট কার্টোস্যাট-৩ ব্যবহার করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথা ইসরো। এই উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ৫০০ কিলোমিটার উঁচু থেকে ৫০ সেন্টিমিটারেরও কম রেজোলিউশনে ছবি তুলতে পারে। মায়ানমারের বিধ্বংসী ছবি সবটাই ধরা পড়েছে ইসরোর ক্যামেরায়।

ছবিতে দেখা গিয়েছে, মুহূর্তের মধ্যে ধূলিসাত্ হয়ে পড়েছে মায়ানমারের মান্দালয়। ইন ওয়া শহরের কাছে ইরাবতী নদীর উপর ঐতিহাসিক আভা সেতু ভেঙে পড়েছে। ইরাবতী নদীর প্লাবনভূমিতে ফাটলও স্পষ্ট দেখা গিয়েছে স্যাটেলাইটের ছবিতে। শুধু তাই নয়, ভূমিকম্পের তীব্রতার জেরে নদীর গতিপথেরও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

মান্দালয় বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ থেকে শুরু করে মহামুনি প্যাগোডা, আনন্দ প্যাগোডা সহ আরো কিছু দর্শনীয় স্থান চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হওয়ার ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। শুক্রবারের ওই ভূমিকম্পের পরে একাধিকবার আফটার শকে কেঁপেছে মায়ানমারের মাটি। ইউরেশিয় প্লেট ও ভারত প্লেটের মধ্যে সংঘর্ষ জারি থাকার জন্যই এই আফটার শক চলেছে।

ইসরো সূত্রে খবর, এখনও এই দুই প্লেটের সংঘর্ষ চলছে। এরজেরে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে জানানো হয়েছে। ভূগর্ভে ইউরেশিয় প্লেট ও ভারত প্লেট অনবরত সংঘর্ষ করার ফলে আগামী কয়েকমাস ধরে মাঝে মধ্যেই কেঁপে উঠবে মায়নমারের মাটি। আফটারশকেও আতঙ্কিত রয়েছেন ক্ষতিগ্রস্থ এলাকার মানুষরা।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত