ডিপফেক ভিডিও’র জন্য এক লক্ষ ইউরো ক্ষতিপূরণের দাবি ইতালির প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ডিপফেক ভিডিও-এর শিকার হলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর ছবি দিয়ে ডিপফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার জন্য এক লক্ষ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন ইটালির প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই ঘটনায় দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি বসিয়ে ডিপফেক ভিডিওটি তৈরি করেছেন। যে ফোন থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে, সেটিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ডিপফেক ভিডিওটি ২০২২ সালে তৈরি করা হয়েছে। যখন ওই ভিডিওটি তৈরি করা হয়েছিল, তখন ইটালির প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেননি মেলোনি। ইতিমধ্যে এই ভিডিওটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্নগ্রাফিক ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে লক্ষাধিক মানুষ এই পর্নগ্রাফিক ভিডিওটি দেখেছে।

ইতিমধ্যে গোটা বিষয়টি জানতে পেরেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিযুক্তদের কাছ থেকে এক লক্ষ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন ইটালির প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে সব মহিলা এখনও পর্যন্ত এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদেরকে এই টাকা দেওয়া হবে। পাশাপাশি তাঁর এই পদক্ষেপ আরও একটি বার্তা পৌঁছোবে, যে সব মহিলা এই ধরনের ঘটনার শিকার হবেন, তাঁরাও আগামীদিনে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বের অন্যান্য নেতারাও উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছিল।

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর