মার্কিন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অল্পের জন্যে রক্ষা

ঘটনার সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন, এবং ডেল্টা এয়ারলাইন্সের বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন। এদিন সকাল ১০:১৭ টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় ফের বিমান সংঘর্ষ। বিমানবন্দরেই দুই যাত্রীবাহী বিমানের সঙ্গে জোর ধাক্কা। বৃহস্পতিবার সকালে আমেরিকার সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাপান এয়ারলাইন্সের বিমানটির টারম্যাক অপারেশন চলছিল। তখনই ডেল্টা এয়ারলাইন্সের বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের বিমানটি সংঘর্ষ লাগে, কোনক্রমে জাপান বিমান সংস্থার বিমানটি ডেল্টা বিমানের লেজ কেটে বেরিয়ে যায়। যার ফলে বড়সড় বিপদ হওয়ার থেকে রক্ষা পেয়ে দুটি বিমানই।

জানা গিয়েছে, ঘটনার সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন, এবং ডেল্টা এয়ারলাইন্সের বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন। এদিন সকাল ১০:১৭ টার দিকে এই ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, ঘটনার সময়েই উভয় বিমানের সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাই কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই মূহুর্তে উদ্ধারকর্মীরা বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে সরানোর জন্য কাজ করছেন। এই বিষয়ে ডেল্টা ফ্লাইটের একজন যাত্রী জেসন চ্যান অ্যাসোসিয়েটেড জানিয়েছেন, সংঘর্ষের সময় বিমানটি কিছুটা কেঁপে উঠেছিল। এর কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন ঘোষণা করেন, বিমানের লেজে আঘাত লেগেছে, তাই কোনও ক্ষতি হয়নি। অবশেষে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

 

এ বিষয়ে জাপান এয়ারলাইন্স একটি ইমেল বিবৃতিতে জানিয়েছে যে, টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবতরণের সময় বোয়িং ৭৮৭ এর ডান ডানা ডেল্টা বিমানের লেজের সংস্পর্শে আসে। তবে এই ঘটনায় বিমানে থাকা ১৭২ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্যের মধ্যে কী আহত হননি। অন্যদিকে ডেল্টার একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড জানিয়েছেন, তাদের বোয়িং ৭৩৭ বিমানটি বাইরের দিক থেকে বরফ সরানোর জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই অন্য একটি বিমানের ডানার শেষাংশ তাদের বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য বিমানে স্থানান্তর করা হয়। তবে কেন এই ঘটনাটি ঘটল, তা তদন্ত করছে কর্তৃপক্ষরা।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির