শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ তোরিশিমা দ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক  ভূমিকম্পের পরেই দেশটির পূর্ব উপকূলীয় ইজু উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের সংবাদমাধ্যম ‘জাপান টাইমস’ জানিয়েছে, এদিন সকাল ১১টা ১০ মিনিট নাগাদ রাজধানী টোকিও থেকে ৫৫০ কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগর লাগোয়া ইজুর তোরিশিমা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উ‍ৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অফিস।

জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে জারি করা সতর্কতায় বলা হয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত হতে পারে। শুধু ইজু দ্বীপ নয়, চিবা থেকে শুরু করে কাগোশিমা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতেই সুনামি সতর্কতা জারি থাকবে। উপকূলীয় এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের