দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজব কাণ্ড, কাপড় নয়, এবার মানুষ ধোয়ার মেশিন বের করল জাপান

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : মেশিন আবিষ্কার হবার পর মানুষের কাজ আরও সহজ করে দিয়েছে। সকালে ঘুম ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগে পর্যন্ত যন্ত্র ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। পৃথিবীতে কত রকমের ‘মেশিন’ ই না আছে তার কোন হিসেব নেই। এবার জাপান নিয়ে আজব রকমের মেশিন। ধোওয়ার মেশিন, না জামাকাপড় ধোওয়ার মেশিন নয়, মানুষ ধোওয়া মেশিন। জাপান এই মেশিনের নাম দিয়েছে, ‘হিউম্যান ওয়াশিং মেশিন’।এই মেশিনে বসলে আপনাকে স্নান করিয়ে দেবে এই যন্ত্রটি। সঙ্গে আছে নানান সিনেমা দেখারও সুযোগ।স্নান করতে করতে বিনোদন দুনিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠবে আপনার চোখের সামনে।

এই নিয়ে দেশটির এক সংবাদমাধ্যম জানিয়েছে,ওসাকা শহরভিত্তিক ‘সায়েন্স’ নামের ‘শাওয়ার হেড’ তৈরির এক কোম্পানি এই অদ্ভুত যন্ত্রটি তৈরি করেছে। যা দেখতে অনেকটা ফাইটার জেট-এর ‘ককপিট’-এর মতো। কোনো ব্যক্তি স্নান করার জন্য এর মাঝখানে বসলে, যন্ত্রটি জলে ভরে ওঠে।

জলের তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস বা নাড়ি এবং শরীরের অন্যান্য তথ্য মেপে নিতে পারবে। এছাড়া, ভেতরের মানুষটিকে ঠিক কেমন তাপমাত্রার জল দেওয়া দরকার তাও মেপে নেবে মেশিনটি। স্নান করার সময় যাতে একঘেঁয়েমি না লাগে তাই যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে। প্রতিদিন ৮ জন পর্যন্ত মানুষ এই মেশিন উপভোগ করতে পারবে। এই মেশিনটি ১৫ মিনিটের ‘ধোয়া ও শুকোনো’র প্রক্রিয়া শেষ করতে পারে।

উল্লেখ্য, জাপানি ভাষায় এর নাম ‘মিরাই নিনজেন সেন্টাকুকি’ বাংলায় যার অর্থ,‘ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র’। আর এটি কখনোই বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। ২০২৫ সালের এপ্রিলে জাপানের ওসাকা শহরে হতে যাওয়া এক এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হবে এটি।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ