কোভিডের ভয়াবহতা! মাস্ক পরতে পরতে হাসি ভুলে গেছে জাপানের বহু মানুষ

হাসির মতো মানব জীবনের গুরুত্বপূর্ণ আবেগপূর্ণ প্রকাশ ফিরিয়ে আনতে তাই প্রশিক্ষকের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মহামারী গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গিয়েছিল। মাস্ক নিত্যসঙ্গী হয়ে উঠেছিল মানুষের জীবন যাপনে। আর দীর্ঘদিন ধরে এই মাস্ক পরার জেরে হাসতে ভুলে গিয়েছেন জাপানের বহু মানুষ। হাসির মতো মানব জীবনের গুরুত্বপূর্ণ আবেগপূর্ণ প্রকাশ ফিরিয়ে আনতে তাই প্রশিক্ষকের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

জাপানে মরসুমি অসুখ বিসুখ বা ভাইরাল ফিভারের সমস্যাজনিত কারণে অনেকেই মাস্ক ব্যবহার করতেন। তবে করোনার সময় সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার বহু গুণ বেড়ে গিয়েছিল। ঘরের বাইরে বেরোলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে বলে জাপানের সরকারের তরফে ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে মাস্ক পরার ফলে কীভাবে হাসতে হয় তা ভুলে গিয়েছেন তারা। তাই হাসি শিখতে এবার প্রশিক্ষকের শরণাপন্ন হচ্ছেন জাপানের মানুষজন।

জাপানের ২০ বছর বয়সী তরুণী হিমাওয়ারী ইয়োশিদা হাসতে ভুলে গিয়েছেন। তিনি বলেন, কোভিডের সময় আমি আমার মুখের পেশী খুব বেশি ব্যবহার করিনি। এখন ‘হাসির প্রশিক্ষক’ ভাড়া করতে হয়েছে। হিমাওয়ারীর ‘হাসির প্রশিক্ষক’ কেইকো কাওয়ানো। তিনি হিমাওয়ারী ও অন্যান্য তরুণ-তরুণী যারা হাসতে ভুলে গিয়েছেন তাদের সামনে একটি আয়না ধরে আঙুল দিয়ে মুখ টেনে প্রসারিত করে হাসি শেখাচ্ছেন। কেইকো কাওয়ানোর ‘হাসি শিক্ষাকেন্দ্র’ সংস্থার নাম এগাওইকু। সাম্প্রতিক সময়ে এর চাহিদা প্রায় চারগুণ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম ঘটনা, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?