নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জেসি জ্যাকসন নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর, ধর্মযাজক ও সমাজকর্মী জেসি জ্যাকসন ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন।তার মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের নানা প্রান্তে শোকের আবহ তৈরি হয়েছে।

১৯৬০-এর দশকে তিনি নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র-এর ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে কাজ করেন। সেই সময় থেকেই তিনি আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন।পরবর্তীতে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতেও যুক্ত হন। ডেমোক্রেটিক পার্টি-র প্রার্থী হিসেবে ১৯৮৪ ও ১৯৮৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। যদিও তিনি মনোনয়ন অর্জন করতে পারেননি, তবে তার প্রার্থিতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আফ্রিকান-আমেরিকানদের অংশগ্রহণ বাড়াতে ঐতিহাসিক ভূমিকা রাখে।

সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অপারেশন পুশ এবং রেইনবো কোয়ালিশন গঠন করেন। এই সংগঠনগুলোর মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসায়িক ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করেছেন।জীবনের শেষ কয়েক বছরে তিনি পারকিনসন্সসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, প্রথম কাকে ফলো করলেন?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে