মুসলিমদের বয়কটের জের, হোয়াইট হাউসে বাইডেনের ইফতার পার্টি বাতিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে রমজান মাস,আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই ঈদ। এই রমজানের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে চলছে ইফতার পার্টি।তবে এটা প্রথমবার নয় গত দুইদশকের বেশি সময় ধরে পবিত্র মাহে রমজান মাসে ইফতারের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্টরা। এই আয়োজনে স্থানীয় এবং আগত অতিথি, এবং মুসলিম জনগোষ্ঠীদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে। ঐতিহ্যের পাশাপাশি উৎসব সাথে বন্ধনের মাত্রাও বেশ ইতিবাচক প্রভাব ফেলে।কিন্তু মঙ্গলবার আচমকাই বাতিল করা হল ‘ইফতার পার্টি’। বেশকিছু কারণে বাতিল করা হয়েছে এই ‘ইফতার পার্টি’ পরিবর্তে হোওয়াইট হাউস জানিয়েছে ইফতারের পরিবর্তে তাঁরা সরকারি কর্মী ও মুসলিম আমেরিকান সম্প্রদায়’দের জন্য আলাদা একটি বৈঠক করতে চলেছে।

আল জাজিরার সংবাদমাধ্যমে এক প্রতিবেদন থেকে জানা যায় গাজায় যুদ্ধ নিয়ে ইজরায়েলকে সমর্থনের জন্য বাইডেনের ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। এরপরেই বাতিল হয় হোওয়াইট হাউসের ‘ইফতার পার্টি’। ইজরাইলকে বাইডেনের লাগাতার সমর্থনেই নাকি ক্ষোভ মার্কিন মুসলিমদের। আমেরিকান কাউন্সিলর ইসলামিক রিলেশনের উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল সংবাদমাধ্যম আল জাজিরা’ কে জানান যে, ‘হোওয়াইট হাউস গাজায় ফিলিস্তিনিদের অনাহারে মারতে এবং ইজরাইল সরকারকে সহায়তা করেছে সেখানে খাবার খাওয়া আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না।‘

তবে এ বছরই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসে রমজান মাস নিয়ে বিতর্ক হয়েছিল। ক্ষমতার প্রথম বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করেননি। তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কম বিতর্ক হয়নি। এর আগে গাজায় ইজরায়েলি হামলার জয় বাইডেনের ডাকা ঈদ পার্টি বয়কটও করেছিল মুসলিমরা।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইজরায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। এককথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে