চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিটেনে বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘটে জুনিয়র চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বেতন বাড়ানোর দাবিতে ফের পথে নামলেন ব্রিটেনের জুনিয়র চিকি‍ৎসকরা। শুক্রবার থেকে ৯৬ ঘন্টার ধর্মঘটে সামিল হয়েছেন জাতীয় স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কয়েক হাজার চিকি‍ৎসক। এ নিয়ে পঞ্চমবার বেতন বৃদ্ধির দাবিতে পথে নামলেন জুনিয়র চিকি‍ৎসকরা। আর ওই ধর্মঘটের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

গত মাসেই বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন দেশটির জুনিয়র চিকি‍ৎসকরা। গত ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ধর্মঘট পালন করেন। ধর্মঘটী জুনিয়র চিকি‍ৎসকদের দাবি ছিল, কমপক্ষে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে। ধারাবাহিক বিক্ষোভ ও ধর্মঘটের মুখে ঋষি সুনকের সরকার ৬ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুনিয়র চিকি‍ৎসকদের বেতনের সঙ্গে নতুন করে দেড় হাজার ডলার যুক্ত করা হবে। বর্তমানে জুনিয়র চিকিৎসকরা ঘন্টায় ২০ থেকে ৩০ পাউণ্ড আয় করেন। তাঁদের বার্ষিক গড় আয় ৬৩ হাজার পাউন্ডের মতো।

যদিও  সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনের সঙ্গে আলোচনা না করে এক তরফাভাবে বেতন বৃদ্ধি নিয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনাও করেন তাঁরা।  ধর্মঘটী চিকি‍ৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ক্লাস বর্জনের পাশাপাশি মধ্য লন্ডনে বিক্ষোভ দেখাবেন। জুনিয়র চিকি‍ৎসকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ব্রিটেনবাসীকে আগাম সতর্ক করেছে জাতীয স্বাস্থ্য সেবা বিভাগ। চার দিনের ধর্মঘটের ফলে চিকি‍ৎসা পরিষেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। জুনিয়র চিকি‍ৎসকদের ধর্মঘটের সমালোচনা করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও। 

Published by:

Share Link:

More Releted News:

স্বস্তি! রাশিয়ার থেকে আরও এক মাস জ্বালানি তেল কিনতে পারবে ভারত, নির্দেশ আমেরিকার

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ