পাক সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ আয়েশা মালিকের

শপথবাক্য পাঠ করান পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচাপতি গুলজার আহমেদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী রইল পাকিস্তান।

সোমবার সকালে সে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি পদে শপথ নিলেন আয়েশা মালিক। তাঁকে শপথবাক্য পাঠ করান পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচাপতি গুলজার আহমেদ। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট বিচারপতি উমর বান্ডিয়াল এবং সর্বোচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতি। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতর থেকে টুইট করে বলা হয়, সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির দায়িত্বভার গ্রহণ করলেন আয়েশা মালিক।শপথগ্রহণ অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।নিজের টুইটার হ্যান্ডেলে টুইট, ‘পাকিস্তানে মহিলাদের যে ক্ষমতায়ন হচ্ছে, তা এই ছবি থেকে স্পষ্ট।আমাদের বিচার ব্যবস্থায় নবতম সংযোজন। বিশ্বাস রাখি, উনি আমাদের বিচার ব্যবস্থার সম্পদ হয়ে উঠবেন।আগামী হোক উজ্জ্বল।’

পাকিস্তানে মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারিও নবনিযুক্ত বিচা আয়েসারপতিকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে আয়েশাকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন, ‘ঐতিহাসিক মুহূর্ত…পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলার বিচারপতি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।’

টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, সে দেশে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী শিবলি ফারাজ। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আয়েশার নিয়োগে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। শুভেচ্ছাবার্তা খুব সংক্ষিপ্ত- এক উৎসাহব্যঞ্জক মুহূর্ত।

মুহূর্ত যে নিঃসন্দেহে ঐতিহাসিক তা নিয়ে কোনও সন্দেহ নেই। চলতি মাসের গোড়ার দিকে পাক জুডিশিয়াল কমিশন আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করে।যদিও এই নিয়োগ নিয়ে নানা প্রান্ত থেকে প্রতিবাদ ওঠে। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের