করাচির আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের জননী, বিজ্ঞান শিক্ষিকা, স্বামী নামজাদা ডাক্তার

জুলজিতে এমফিল করছিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের জননী। তাঁর স্বামী পেশায় চিকিৎসক। আত্মগাতী জঙ্গি নিজেও একজন উচ্চশিক্ষিত। বয়স মাত্র ৩০ বছর। বালোচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে এই জঙ্গি সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলা হয়েছে, আত্মঘাতী জঙ্গির নাম শারি বালোচ। বালোচিস্তানের নিয়াজার আবাদে তাঁর বাড়ি। জুলজিতে এমফিল করছিলেন। শারি বালোচের স্বামী পেশায় চিকিৎসক। আর সে নিজেও সেখানকার একটি স্কুলের বিজ্ঞান শিক্ষিকা ছিলেন।

বালোচ লিবারেশন আর্মি তাদের এই ‘সৈনিকের’ বিষয়ে জানিয়েছে, মাত্র দু বছর আগে শারি তাদের আত্মঘাতী স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়। এই জঙ্গি সংগঠনের তরফ থেকে শারিকে দুই সন্তানের কথা চিন্তা করে প্রস্তাব দেওয়া হয়েছিল স্কোয়াড ছেড়ে চলে যাওয়ার। তবুও সে যেতে অস্বীকার করে। সবচেয়ে অবাক করছে হাবিতান বাশির বালোচ নামে তার স্বামীর টুইট। স্ত্রীর জন্য গর্ব অনুভব করার পাশাপাশি পেশায় ডাক্তার ওই ব্যক্তি তার পোস্টে লিখেছে, তাদের দুই সন্তান মাহরোচ ও মীর হাসান বড় হয়ে যখন জানতে পারবে তার মা ছিল একজন ‘মহান’ মহিলা, তখন তারা গর্ব অনুভব করবে।

উল্লেখ করা যেতে পারে, গতকাল করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারান তিন চিনা নাগরিক-সহ চার। গুরুতর জখম হন আরও কয়েকজন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। বিস্ফোরণের ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের কাছে। বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন পড়ুয়া ভিনদেশের। ক্লাস শেষ হওয়ার পরে পরেই বিকট শব্দে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।

আরও পড়ুন করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন চিনা সহ নিহত চার

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫