Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন গোটা গ্রাম, নিহত কমপক্ষে এক হাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিধসের জেরে বিধ্বস্ত আফ্রিকার সুদান। প্রাকৃতিক এই বিপর্যয়ের জেরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি গোটা গ্রাম। মৃতের সংখ্যা কমপক্ষে হাজার ছাড়িয়েছে। ধসের নিচে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গিয়েছে, ধ্বংস হওয়া গ্রামটি সুদানের মারামাউন্টেনস এলাকায় অবস্থিত। গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই গ্রামের হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। গ্রামের একজন বেঁচে রয়েছেন বলে মনে করা হচ্ছে। সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হচ্ছিল। এর ফলে ৩১অগস্ট আচমকাই ধস নামে। এর জেরে সুদানের তারাসিন নামে একটি গ্রামের ১০০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গ্রামটি সুদানের দারফুর অঞ্চলের মধ্যে পড়ে। এই জায়গার নিয়ন্ত্রণ রয়েছে লিবারেশন মুভমেন্ট এর কাছে। মৃতদেহ উদ্ধারের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্য চেয়েছে এই সংস্থাটি।

সূত্রের খবর, ভূমিধসের তীব্রতা এতটাই বেশি ছিল, তারাসিন ক্রান্তি পুরোটাই মাটির তলায় চাপা পড়ে যায়। ওই এলাকার একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধের কারণে এমনিতেই সুদানে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত। তার ওপর মানবিক সংকট দেখা দিয়েছে। গৃহহীন লক্ষ লক্ষ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির এলাকাতেও সমস্যার সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে শুরু হয়েছে গৃহযুদ্ধ। এরফলে দেশটি দুর্ভিক্ষের দিকে এগিয়ে গিয়েছে। পশ্চিম দারফুর এলাকায় গণহত্যারও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ২০২৩ সালে গৃহযুদ্ধ ষুরুর পর থেকে দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ তাঁদের ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন।

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল