শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য দায়ী করোনা, লকডাউন: দেশবাসীকে প্রধানমন্ত্রী রাজাপক্ষে

জাতীর উদ্দেশে ভাষণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার আর্থিক দুর্দশার জন্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দায়ী করলেন করোনা এবং লকডাউন। সোমবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে রাজপক্ষে বলেন, এই দুয়ের জন্য দেশ এক ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি। দেশের মুদ্রাভাণ্ডারে সঞ্চিত অর্থের পরিমাণও কমে আসছে। 

মাহিন্দা রাজাপক্ষে বলেন, ‘দেশ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অতিমারি পর্ব কাটিয়ে উঠতে না উঠতে আরও এক সঙ্কটের মুখোমুখি আমরা। দেশের আর্থিক অবস্থা ক্রমশ তলানিতে যাওয়ার পর সংক্রমণের গতি রোধ করতে আমাদের লকডাউনের রাস্তায় হাঁটতে হয়েছিল। অর্থনীতিতে এই দুয়ের প্রভাব পড়ে, যা পরোক্ষভাবে প্রভাব ফেলে দেশের মুদ্রাভাণ্ডারে।’

শ্রীলঙ্কায় সাম্প্রতিক তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে এই প্রথম দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সে দেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ক্ষোভের আগুন চাপা দিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে করোনা এবং লকডাউনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু তাতে বিক্ষোভের আগুন কতটা প্রশমিত হবে, তা নিয়ে সন্দেহ থাকছেই। 

এদিকে, শ্রীলঙ্কায় প্রয়োজনীয় ওষুধপত্রের আকাল দেখা দিয়েছে। সে দেশের চিকিৎসকেরা জানিয়েছেন, জীবনদায়ী ওষুধের আকাল দেখা দিয়েছে। শ্রীলঙ্কার মেডিক্যাল অ্যাসোসিয়েশন সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, জীবনদায়ী ওষুধ ক্রমশ ফুরিয়ে আসছে। পরিষেবায় বিঘ্ন ঘটছে। দ্রুত বিকল্প ব্যবস্থা করা হলে দেশের চিকিৎসা পরিষবা যে কোনও সময় ভেঙে পড়তে পারে। বিবৃতি দিয়ে মেডিক্যাল  অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন। হাসপাতালে চিকিৎসার জন্য অনেকেই আসছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে, কাদের অবিলম্বে পরিষেবা দিতে হবে, কাদের কিছুদিন বাদে চিকিৎসা পরিষেবা দিলেও চলবে। অবিলম্বে জীবনদায়ী ওষুধ সরবরাহ শুরু না করলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে, যা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’

আরও পড়ুন প্রতিবেশীর জন্যে, শ্রীলঙ্কায় পৌঁছল ভারতের পাঠানো প্রাণ

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম