ইতালির আগ্রাসনে বিচ্ছিন্ন, ৯৪ বছর বাদে পুনর্মিলন দুই বোনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উনবিংশ শতকের শুরুতে ইতালির আগ্রাসন (Italian Aggression) হৃদয় পুড়িয়েছিল বহু লিবিয়বাসীর। লাখ-লাখ মানুষর তাদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। ইতালির সেই আগ্রাসনে আলাদা হয়ে যাওয়া দুই লিবীয় বোন টানা ৯৪ বছর বাদে ফের পরস্পরের মুখোমুখি।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আইয়ের’ প্রতিবেদন অনুযায়ী,  ওম আল-সাদ আবদুল্লাহ মুহাম্মদ আল-তাবুলি আল-ওয়ারফালি (Oum al-Saad Abdullah Mohammed al-Tabouli al-Warfali) ত্রিপোলির দক্ষিণপূর্বে বনী ওয়ালিদ শহরে ( Bani Walid town) পরিবারের সঙ্গেই বসবাস করতেন। ১৯২৮ সালের শেষের দিকে ইতালির সেনাদের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। ইতালি সেনাদের হাতে মারা যায় ওম আল সাদের এক বোন। ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল ফেজ্জানে ( Fezzan)। কিন্তু কয়েক বছর ছোট বোন ফাতেমা(Fatema) কেমন আছেন, সে বিষয়ে প্রথম কয়েক বছর কোনও খবরই জানতে পারেননি। শেষ পর্যন্ত একদিন খবর পেলেন ফাতেমা  আল-মাজাব্রেহ (al-Majabreh tribe)  সম্প্রদায়ের একজনকে বিয়ে করেছেন। সেই খবর পাওয়ার পরেই বোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে আসছিলেন। ওই সম্প্রদায়ের বিভিন্ন জনের কাছে নিয়মিতভাবে নিজের বোনের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।

অবশেষে তাঁর ইচ্ছেপূরণ হল। প্রায় ৯৪ বছর বাদে বুধবার জালুতে (Jalu) এক অনুষ্ঠানে ছোট বোন ফাতেমার দেখা পেলেন ওম আল সাদ। ৯৪ বছর তো কম নয়। দুজনেই বুড়িয়ে গিয়েছেন। টানা নয় দশক পরে দুই বোন একে অন্যকে ছুঁয়ে দেখলেন। জড়িয়ে ধরলেন। মশগুল হলেন ছোটবেলার গল্পে। লেখা হল, এক নয়া ইতিহাস। ছোট বোনকে খুঁজে পাওয়ার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওম সাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, মরার আগে আমার দীর্ঘদিনের ইচ্ছেপূরণ করলেন ঈশ্বর।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের