পোলিশ তরুণীকে ধর্ষণ করে খুনের দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের এক তরুণীকে অপহরণের পরে ধর্ষণ করে খুনের দায়ে বাংলাদেশি যুবককে শুক্রবার (৭ ডিসেম্বর)  যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে গ্রিসের এক আদালত। সাজাপ্রাপ্ত নরাধমের নাম মোহাম্মদ সালাউদ্দিন (৩৩)। ওই রায় ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রিসের সংবাদমাধ্যমে। গুরুত্ব দিয়েই শিহরে ‌ওঠার মতো ঘটনা প্রকাশ করেছে। সেই সঙ্গে পোলিশ তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনাটিকে অন্যতম নৃশংস অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে।

পোল্যান্ডের সংবাদমাধ্যম ‘টিভিএন-২৪’ এর প্রতিবেদন অনুযায়ী, নিহত পোলিশ তরুণী অ্যানাস্তাসিয়া কস দ্বীপের একটি হোটেলে কর্মরত ছিলেন। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালের জুনে হোটেলের ডিউটি শেষ হওয়ার পরে বাড়ি যাওয়ার পথে আচমকাসই নিখোঁজ হয়ে যান। হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। অ্যানাস্তাসিয়ার রহস্যজনকভাবে উধাওয়ের ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিখোঁজ অ্যানাস্তাসিয়া কাজের শেষে দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন। যাদের মধ্যে সালাহউদ্দিনও ছিলেন। পরে বাংলাদেশি নাগরিক সালাহউদ্দিনের স্কুটারে চেপে অ্যানাস্তাসিয়াকে যেতে দেখা যায়।

তদন্তে নেমে সালাহউদ্দিনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন তদন্তকারীরা। কেননা, তিনি ছিলেন শেষ ব্যক্তি, যার সঙ্গে অ্যানাস্তাসিয়াকে দেখা গিয়েছিল। কয়েকদিন বাদে কস দ্বীপের জনপ্রিয় পর্যটন স্থল সল্ট লেকের কাছে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নিখোঁজ পোলিশ তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায়, অ্যানাস্তাসিয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের আগে যৌন নির্যাতন চালানো হয়েছিল। গত সোমবার আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি শুরু হয়। সালাহউদ্দিনের বিরুদ্ধে অ্যানাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়। শুনানি ও সওয়াল জবাব শেষে  শুক্রবার (৭ ডিসেম্বর) আদালত সালাহউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম