‘চলতে চলতে’ পর এবার ‘কহোনা প্যার..’, নেট দুনিয়ায় সাড়া ফেলল ইন্দোনেশিয়ার দুই খুদে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুদূর ইন্দোনেশিয়া থেকে বলিউডের গানের সুরে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন দুই ছোট্ট খুদে। এর আগে জনপ্রিয় হিন্দি গান ‘চলতে চলতে’ গেয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন এই দুই খুদে সংগীতজ্ঞ। একজন একটু বড়, আরেকজন তাঁর চাইতে কিছুটা ছোট। বড়জন গিটারের তালে তালে গান গাইছে, এবং ওই ছোট্ট খুদেও তাঁর সঙ্গে গলা মিলিয়ে যোগ্য সঙ্গত করছে। এই মিষ্টি ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

আরও পড়ুনঃ শপথের আগেই ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

এর আগের ভিডিওতে ব্যাপক সাড়া পাওয়ার পর ফের সোশ্যাল মিডিয়ায় নয়া গান নিয়ে হাজির দুই ভাই। এবারেও এক জনপ্রিয় ক্লাসিক গান বেছে নিয়েছেন তাঁরা। এদিন ঋত্বিক রোশনের তুমুল জনপ্রিয় ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’-এর টাইটেল ট্র্যাক গাইতে শোনা গেল তাঁদের। ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরে বড় ভাই রেস্তু সিংগিহ হাংগারা গিটার বাজিয়ে গান ধরতেই পরের লাইনটি মজাদার ভঙ্গিতে আধো আধো উচ্চারণে গাওয়া শুরু করলেন ছোট ভাই। উভয়ের গান গাওয়ার ভঙ্গিমা মুগ্ধ করেছে দর্শকদের। ইতিমধ্যেই ওই গানের ভিডিওটি ৩৬ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এবং ভিডিওর ভিউস ছাড়িয়েছে ৪ লক্ষ ৯০ হাজারের বেশি।

আরও পড়ুনঃ নকল গয়না দেওয়া হল কনেদের, সঙ্গে খারাপ প্রেসার কুকার, যোগীরাজ্যের গণবিবাহে দুর্নীতি তুঙ্গে

যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ এই দুই খুদে। প্রায় সময়ই বলিউডের বিভিন্ন জনপ্রিয় গান শোনা যায় তাঁদের কন্ঠে। নেটিজেনরাও যথেষ্ট উপভোগ করেন এই ভিডিওগুলি। বিশেষত, ইন্দোনেশিয়ার বাসিন্দা হয়েও তাঁরা এত অল্প বয়সে যেভাবে স্পষ্ট হিন্দি উচ্চারণে গান গাইছেন তা সত্যিই প্রশংসনীয়। ওই দুই ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা প্রায় ৫ লক্ষ ১৮ হাজার।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের