ভুয়ো কল সেন্টারে হানা গোয়েন্দাদের, তার পর ল্যাপটপ-যন্ত্রাংশ দেদার লুট করল স্থানীয়রা

কী কাণ্ড! বেসরকারি দফতর থেকে দেদার ল্যাপটপ, কম্পিউটার-সহ অসংখ্য প্রযুক্তিগত সরঞ্জাম লুঠ করে পালাচ্ছে স্থানীয় মানুষরা। বলছে না কেউ কিছুই।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কী কাণ্ড! বেসরকারি দফতর থেকে দেদার ল্যাপটপ, কম্পিউটার-সহ অসংখ্য প্রযুক্তিগত সরঞ্জাম লুঠ করে পালাচ্ছে স্থানীয় মানুষরা। বলছে না কেউ কিছুই। বরং তাঁদের সাহায্যের জন্যে হাত বাড়িয়ে দিচ্ছেন অফিসের কর্মচারীরাই। এমন দৃশ্য দেখেছেন কখনও! আবারও সেই শিরোনামে পাকিস্তান। দিন কয়েক ধরেই বালুচ সন্ত্রাসীদের আক্রমণের জন্যে সংবাদের শিরোনামে আছে উগ্রপন্থী দেশ পাকিস্তান। ট্রেন ছিনতাই, সেনা দের কনভয়ে গোলাগুলি-সহ একাধিক ঘটনায় এখনও পর্যন্ত পাকিস্তানে নিহত হয়েছেন শতাধিক মানুষ। তার মধ্যে ইসলামাবাদ থেকে একটি চমকপ্রদ খবর এলো। যা শুনলে হাসবেন না ভয় পাবেন, তা বোঝা দায়! সম্প্রতি আন্তর্জাতিক জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে ইসলামাবাদের একটি বেসরকারি অফিসে অভিযান চালিয়েছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) এবং গোয়েন্দা সংস্থাগুলি।

এফআইএ-এর সাইবার ক্রাইম সেল অভিযানটি চালিয়েছে। যেখান থেকে স্ক্যাম কলসেন্টার চালানোর দায়ে দেশ-বিদেশের নাগরিক সহ ২৪ জনকে আটক করা হয়। এবং অভিযানের সময় কিছু সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। দিন কয়েক ধরেই ওই কল সেন্টারে অবৈধ কার্যকলাপ সম্পর্কে অবগত ছিলেন FIA কর্মকর্তারা। কিন্তু ব্যবস্থা নেওয়ার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনের প্রয়োজন ছিল। এই জালিয়াতি অভিযানে বিরাট প্রতারণা চক্র ফাঁস হয়। যেখানে পাকিস্তানি কর্মীরাও নিয়োগ ছিলেন। অভিযানের পর ওই ‘স্ক্যাম সেন্টার’-এ ব্যাপক লুটপাট চালান স্থানীয় বাসিন্দারা। এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল যুবক অফাসে ঢুকে প্রযুক্তিগত সরঞ্জাম লুট করে পালাচ্ছে।

 

যেখানে ল্যাপটপ, কম্পিউটার-সহ অসংখ্য প্রযুক্তিগত সরঞ্জাম ছিল। এরপরেই FIA কর্তৃপক্ষের অভিযান পরিচালনার পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সন্দেহভাজনদের গ্রেফতারে সংস্থাটির সাফল্য সত্ত্বেও, অভিযানটি বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। কারণ দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয়রা সহজেই অফিস প্রাঙ্গণে প্রবেশ করে সক্ষম হয়েছিল। এবং সেখান থেকে মূল্যবান সরঞ্জাম লুট করতে সক্ষম হয়েছিল। কিন্তু এগুলি প্রমাণ হিসেবে জব্দ করতে পারতেন ক্রাইম অফিসারেরা। অফিস কেন্দ্রের বাইরে ভিড় দেখা দিয়েছিল। কিন্তু সকলকে উপেক্ষা করে কিছু বিদেশীকেও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?