বিশ্বে প্রথম মহিলা হিসাবে ১০০ বিলিয়ন ডলার সম্পদের মালকিন লরিয়েল কর্ণধার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বরাবরই উপরের দিকে নাম থাকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির। তবে এবার সেই তালিকায় উঠে এল এক মহিলার নাম। তিনি হলেন লরিয়েল কর্ণধার ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স  । প্রথম নারী হিসেবে  ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স  সম্পত্তি রয়েছে ১০০ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, বৃহস্পতিবার তার সম্পত্তি দাঁড়িয়েছে ১০০.১ বিলিয়ন ডলারে। চলতি বছরের শুরুর দিকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এসোপ কিনে নেয় লোরিয়াল।বর্তমানে ১২ নম্বর তালিকায় রয়েছেন লরিয়েল কর্ণধার ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স  । 

মেয়ার্সের দাদু ইউজিন শ্য়ুলার ল’রিয়েল ব্র্যান্ডের সূচনা করেন। পরবর্তীকালে সেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান মেয়ার্সের মা লিলিয়ান বেটেনকোর্ট। ১৯৯৭-তে মা-র হাত ধরেই ল’রিয়েলর বোর্ড অফ ডিরেক্টরস পদে যোগ দেন তিনি। ২০১৭-র সেপ্টেম্বরে মৃত্যু হয় লিলিয়ান বেটেনকোর্টের। এর পর সংস্থার এক তৃতীয়াংশ শেয়ার হাতে আসে মেয়ার্সের। তারপর থেকেই উল্লেখযোগ্যভাবে ল’রিয়েলের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, ১৯৫৩-র ১০ জুলাই ফ্রান্সে জন্ম হয় মেয়ার্সের। ছোট থেকেই কঠোরভাবে ক্যাথলিক ধর্ম মেনে চলতেন তিনি। বড় হয়ে বাইবেলের বেশ কিছু ভাষ্যও লেখেন মেয়ার্স। কয়েক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্য়ারিসের বিখ্যাত নটর ডেম দে নামের ঐতিহ্যবাহী গির্জা। যাকে নতুনভাবে গড়ে তুলতে ২২৬ মিলিয়ান ডলার দান করেন মেয়ার্স।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!