জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুনিয়াজুড়ে শুরু হয়েছে সরকার বদলের বিশ্বকাপ। এবার তরুণ ও যুব প্রজন্মের (জেন জি) লাগাতার হিংসাত্মক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট  আন্দ্রি রাজোয়েলিনা।। গতকাল রবিবারই (১২ অক্টোবর) চুপিসাড়ে দেশ ছেড়ে পালিয়েছেন বলে সোমবার একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা দাবি করেছে। এদিনই সন্ধ্যায় চলতি বিক্ষোভের প্রেক্ষিতে জাতির উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। যদিও প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে প্রেসিডেন্ট  আন্দ্রি রাজোয়েলিনার দেশত্যাগ নিয়ে খানিকটা হলেও ধোঁয়াশা থেকে গিয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে জল ও বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। মূলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা আন্দ্রি রাজায়েলিনার সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন। পরে সাধারণ মানুষও ওই বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অঅংশ নেন। ক্রমশই বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে। জল ও বিদ্যু‍ৎ সঙ্কটের পাশাপাশি দুর্নীতি, কুশাসন এবং মৌলিক পরিষেবার অভাব নিয়ে সোচ্চার হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমাতে সেনাবাহিনীকে মোতায়েন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। কিন্তু সেনাবাহিনীর একটা অংশ সরাসরি সরকারের বিরোধিতা করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। ফলে চাপে পড়ে যান প্রেসিডেন্ট রাজোয়েলিনা। মাদাগাস্কের বিরোধী দলনেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেনাবাহিনীর একাংশ  বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর গতকাল রবিবার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন। প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মীরাও তেমনটা জানিয়েছেন।

মাদাগাস্কার সেনাবাহিনীর এক পদস্থ কর্তা জানিয়েছেন ‘জেন জি বিক্ষোভ তুঙ্গে ওঠার পরেই ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজোয়েলিনা। নিরাপদে দেশ ছাড়ার জন্য ফরাসি প্রেসিডেন্টের সাহায্য চেয়েছিলেন তিনি। সেই মতো রবিবার মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনাবাহিনীর বিমান অবতরণ করেছিল। এর পাঁচ মিনিট বাদে একটি হেলিকপ্টার চেপে বিমানবন্দরে পৌঁছন রাজোয়েলিনা। তার পরে ফরাসি সেনাবাহিনীর বিমানে চেপে পাড়ি দেন। সম্ভবত ফ্রান্সেই পৌঁছেছেন তিনি।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের