‘দেশ ছাড়ব না’, সুপ্রিম কোর্টে মুচলেকা শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের

তাঁর ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও একই মুচলেকা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: জন বিক্ষোভের জেরে আগেই প্রধানমন্ত্রীর (Prme Minister) কুর্সি হারাতে হয়েছিল মাহিন্দা রাজাপক্ষে-কে (Mahinda Rajapaksha)। ভাই তথা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha) দেশ ছেড়ে পালানোর পরে তাঁর কলম্বো ত্যাগ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই দেশের শীর্ষ আদালতে মুচলেকা দিয়ে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশ ছেড়ে যাবেন না। শুধু মাহিন্দা রাজাপক্ষেই নয়, তাঁর ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও একই মুচলেকা দিয়েছেন। গত মঙ্গলবারই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে হাতেনাতে পাকড়াও হয়েছিলেন তিনি। রাজাপক্ষে পরিবারের দুই সদস্যের এমন মুচলেকা নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে (Former Prime Minister Mahinda Rajapaksha) ও তাঁর ভাই বাসিল রাজাপক্ষের (Basil Rajapaksha) দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্যের (Chief Justice Jayantha Jaysuriya) নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে (Constitution Bench) আগামিকাল ওই মামলার শুনানি রয়েছে। এদিন নিজেদের আইনজীবীর মাধ্যমে দুজনেই শীর্ষ আদালতে মুচলেকা দিয়ে জানিয়েছেন, এই মুহুর্তে দেশ ছাড়বেন না তাঁরা। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দেশছাড়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি না করে তার জন্যই এমন মুচলেকা দিয়েছেন দুজনে।

অন্যদিকে, এদিন শ্রীলঙ্কার সেনাবাহিনীর  (Sri Lanka Army) ব্রিগেডিয়ার মুখপাত্র নিলান্তা প্রেমারত্না (Spokesman Brigadier Nilantha Premaratna) সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাতে সংসদের ভবনের বাইরে দুই সেনা জওয়ানকে নিগৃহীত করেছে বিক্ষোভকারীরা। এমনকী তাঁদের কাছে থাকা টি-৫৬ (T-56) রাইফেল ও কার্তুজও ছিনতাই করা হয়েছে।

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র