খুনে অভিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূতকে ঢাকা প্রত্যর্পণে স্থগিতাদেশ মালয়েশিয়া আদালতের

আগামী ২০ মে মামলার পরবর্তী শুনানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ চার নেতাকে খুনে অভিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত খায়রুজ্জামানকে বাংলাদেশে প্রত্যর্পণের উপরে স্থগিতাদেশ জারি করল মালয়েশিয়া হাইকোর্ট। অভিযুক্তের স্ত্রীর বিশেষ আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন মালয়েশিয়া হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান। আগামী ২০ মে মামলার পরবর্তী শুনানি।

১৯৭৫ সালের ১৫ অগস্ট দেশের সেনা আধিকারিকদের একাংশের হাতে নৃশংসভাবে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কয়েক মাস বাদে ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলিকে নৃশংসভাবে খুন করা হয়। ওই খুনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন সেনা আধিকারিক খায়রুজ্জামান। ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে পরিচিত ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ চার নেতাকে হত্যা মামলায় জড়িত খায়রুজ্জামানকে ক্ষমা করে দেন। এমনকী দেশের জাতীয় চার নেতাকে খুনে প্রধান ভূমিকা পালনের জন্য পুরস্কৃত করে তাকে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত করে পাঠানো হয়।

২০০৯ সালে ভোটে জিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরেই খায়রুজ্জামানকে দেশে ফিরে আসার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে মালয়েশিয়ায় ঘাঁটি গাড়েন। সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিদেশ অনুরোধে ৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের আম্পাং এলাকা থেকে খায়রুজ্জামানকে গ্রেফতার করে মালয়েশিয়ার অভিবাসন দফতর। এমনকী তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও তোড়জোড় শুরু হয়।

চার নেতার খুনে অভিযুক্তকে বাঁচাতে আসরে নামে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা  ইউএনএইচসিআরের পদাধিকারীরা। স্বামীকে ফাঁসিতে ঝোলা থেকে বাঁচাতে মালয়েশিয়া আদালতের দ্বারস্থ হয় ধৃতের স্ত্রী রীতা রহমান। সেই মামলার শুনানিতেই এদিন খায়রুজ্জামানের ঢাকা প্রত্যবর্তনের উপরে স্থগিতাদেশ দিয়েছে মালয়েশিয়া আদালত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের