সুইডেনের রাস্তায় প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত যুবকের শাস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইসলামবিরোধী ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য এক অ্যাক্টিভিস্টকে শাস্তি দিল সুইডেন আদালত। শাস্তিস্বরুপ জরিমানা করল সুইডেনের আদালত। এর আগে ঘৃণা ছড়ানোর মামলায় দোষী সাব্যস্ত হন সুইডেনের নাগরিক সালওয়ান নাজিম। এরপরই তাঁকে অভিযুক্তকে জরিমানার পাশাপাশি স্থগিত সাজা ঘোষণা করেছেন দেশটির আদালত।

একইসঙ্গে গত সপ্তাহে গুলিতে নিহত আরেক অভিযুক্ত সালওয়ান মোমিকার বিরুদ্ধে করা মামলা বাতিল করা হয়েছে। নাজিমের সহপ্রচারক ছিলেন সালওয়ান মোমিকা।মোমিকা ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। এমন এক সময় তিনি নিহত হন, যখন তার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় হয়েছিল। তাই মামলাটি স্থগিত করেছিল সুইডেন আদালত। তার মৃত্যুর পর এই মামলাটি বাতিল করল আদালত।

স্টকহোমের আদালত জানিয়েছে যে, নাজিম এবং মোমিকা দুইজনই ঘোর ইসলামবিরোধী কাজ করেছেন। প্রকাশ্যে কোরআন পোড়ানোর মত গুরু অপরাধ করেছেন তারা। একইসঙ্গে মসজিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার সঙ্গে জড়িত ছিলেন। একইসঙ্গে আদালত যুক্তি দিয়েছেন, কোরআন পোড়ানোর ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তাই শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন আদালত।

এই নিয়ে প্রধান বিচারক গিউরান ল্যুন্ডল এক বিবৃতিতে জানিয়েছেন, দেশে বাকস্বাধীনতার অধিকার আছে। একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে ধর্মের সমালোচনার সুযোগ রয়েছে। কিন্তু  তারপরও তা কাউকে যেকোনও কিছু বলার বা করার জন্য পুরোপুরি অধিকার নেই সেই ব্যক্তির। তাঁদের জঘন্য কর্মকাণ্ড পুরো একাট সম্প্রদায়কে অপমান করেছে। ইচ্ছাকৃতভাবে ইসলাম সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ