একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাগ্য কখন যে কাকে রাজা করবে, আর কখন যে কাকে ফকির করবে তা কেউ বলতে পারে না। লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে অনেকেই ভালবাসেন। বহু মানুষ রয়েছেন যাদের নেশা লটারির টিকিট কাটা। সম্প্রতি আমেরিকায় এক যুবক ৩০ হাজার পাউন্ড খরচ করে ১৬২টি লটারি টিকিট কিনেছিলেন। ৩০ হাজার পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা। কিন্তু লক্ষ টাকা খরচ করে তিনি হলেন কোটিপতি। যুবক জিতে নিয়েছেন কোটি টাকা। ১৬২টি লটারির টিকিটে ওই যুবক পেয়েছেন ৮ লক্ষ ১১ হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৯.৬ কোটি টাকা।

যুবকের দাবি তিনি যে টিকিটগুলি কেটে কেটেছিলেন সেগুলি সব একই নম্বরের ছিল। আর ওই নম্বর তাঁর জীবনের লাকি নম্বর। নম্বরটি হল ১৭৩১। এই নম্বরটির প্রতি যুবকের বিশ্বাস অটুট। সেই জন্য যখনই ‘সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারি’র বিক্রেতাদের থেকে যুবক লটারি কেনেন তখন তিনি এই নম্বরেরই টিকিট চান। এর আগেও ওই যুবক একাধিকবার লটারির টিকিট কেটেছেন এবং ওই ১৭৩১ নম্বরেই কেটেছেন। কিন্তু কোন বারই ভাগ্যের শিঁকে ছেঁড়েনি। শেষ পর্যন্ত অবশ্য তাঁর ভাগ্যদেবী সহায় হলেন। প্রায় ১০ কোটি টাকা লটারিতে জিতে নিয়েছেন ওই মার্কিন যুবক।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে হইচই। সকলেরই মনে পড়ে গিয়েছে এক চিনা তরুণীর কথা। কিছুদিন আগেই চিন দেশের এক তরুণী বাজারে গিয়েছিলেন কিছু জিনিসপত্র কিনতে। তিনি ভাবতেও পারেননি এই প্রবেশ বদলে দেবে তাঁর জীবন। বাজারে যেতেই শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে মহিলা যান একটি লটারির দোকানে। সেখানে মজা করেই সময় কাটাতে একটি লটারির স্ক্র্যাচ কার্ডের সম্পূর্ণ বই কেনেন। তার মধ্যে প্রায় ৩০টি টিকিট ছিল। প্রতিটি টিকিটের দাম ৩০ ইউয়ান (প্রায় ৪ মার্কিন ডলার), তাই মোট খরচ হয়েছিল ৯০০ ইউয়ান (প্রায় ১২৫ মার্কিন ডলার)। মাত্র ষষ্ঠ টিকিটেই তিনি জিতে নেন এক মিলিয়ন ইউয়ান পুরস্কার। লটারির টিকিটে তিনি পেয়ে গিয়েছিলেন ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা