চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

নিজস্ব প্রতিনিধি:  ডেটিং অ্যাপ মানে সেখানে সঙ্গী খোঁজা। এটাই জানেন সকলে। কিন্তু সেই ধারণা বদলে দিচ্ছে বর্তমান পরিস্থিতি। ডেটিং অ্যাপ মানেই এখন  আর শুধু ভালোবাসার সঙ্গী খোঁজা নয় কারণ  অনেকেই সেখানে খুঁজছেন চাকরি! সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নতুন ট্রেন্ড, যেখানে ব্যবহারকারীরা ডেটিং অ্যাপের প্রোফাইলেই নিজেদের সিভি, নিজেদের  দক্ষতা এবং পেশাগত তথ্য তুলে ধরছেন। অবাক লাগলেও বাস্তবে ঘটছে এই ঘটনা।  

অনেক তরুণ-তরুণী তাদের প্রোফাইল বায়োতে লিখছেন, “চাকরি খুঁজছি”, “স্টার্টআপে কাজ করতে আগ্রহী” কিংবা “নতুন সুযোগের সন্ধানে”। কেউ কেউ আবার নিজেদের কাজের অভিজ্ঞতা, দক্ষতা, এমনকি পোর্টফোলিওর লিঙ্কও যুক্ত করছেন। উদ্দেশ্য একটাই নতুন মানুষের সঙ্গে পরিচয়ের পাশাপাশি পেশাগত সুযোগ তৈরি করা। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতার পিছনে রয়েছে বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতা এবং নেটওয়ার্কিংয়ের গুরুত্ব। ডেটিং অ্যাপে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়, ফলে অনেকেই এটিকে একটি বিকল্প ‘নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম’ হিসেবে ব্যবহার করছেন।

আরও পড়ুন: সর্ষে-ভাত খেয়েছেন? এইভাবে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে সেই স্বাদ…

এই ঘটনা চিনের। সেখানে  দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে তরুণ-তরুণীরা চাকরি খোঁজার জন্য নতুন ও উদ্ভাবনী উপায় অবলম্বন করছে। প্রচলিত যোগাযোগ মাধ্যমের অভাব থাকায়, পেশাগত সম্পর্ক তৈরির জন্য এখন ডেটিং অ্যাপ ব্যবহার করছেন তাঁরা। সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে জানা গিয়েছে,  পেশাগত নেটওয়ার্কিং এবং ডেটিংয়ের মধ্যে ব্যবধান কমে আসছে।  আসলে, লিঙ্কডইন ২০২১ সালে চিনে তাদের স্থানীয় অ্যাপটিবন্ধ করে দিয়েছে এবং ইনক্যারিয়ারও ২০২৩ সালে বন্ধ হয়ে  গিয়েছে । এর ফলে তরুণদের জন্য উপলব্ধ নেটওয়ার্কিংয়ের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই কারণে, অনেকেই পেশাগত সংযোগ স্থাপনের জন্য টিন্ডার, বাম্বল এবং যেসবুক ডেটিং-এর মতো ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।  জানা গিয়েছে,  একজন মহিলা একটি ডেটিং অ্যাপে একজন পুরুষের  সঙ্গে পরিচিত হন। যদিও তাদের” মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, পুরুষটি  তাঁকে তার কোম্পানিতে রেফার করেন, যার ফলে তিনি একটি চাকরি পান। অন্য একটি ঘটনায়, একজন HR   একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একজন চাকরীপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। যদিও তিনি চাকরিটি পাননি, তবে তাঁদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে।  এই ব্যবহারের পরিধি বাড়ছে। রেজ্যুমে বিল্ডারের করা ২০২৫ সালের একটি সমীক্ষায় দেখা  গিয়েছে যে, প্রতি তিনজন ব্যবহারকারীর মধ্যে একজন পেশাগত কারণে ডেটিং অ্যাপ ব্যবহার করেন। এদের মধ্যে ৬৩ শতাংশ নিজেদের নেটওয়ার্ক বাড়াতে, ৪২ শতাংশ রেফারেল পেতে এবং ৪০ শতাংশ চাকরি খুঁজতে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ