‘আয় ঘুম আয়’, শান্তিতে ঘুমিয়ে পুরস্কার জিতলেন ৮০ বছরের বৃদ্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বর্তমানে  শান্তিতে ঘুমানো যেন প্রায় প্রতিটি মানুষের কাছে বিলাসিতা হয়ে উঠেছে । কাজের চাপ, মোবাইলে আসক্তি, মানসিক উদ্বেগ, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে রাতের ঘুম আজ অনেকের কাছেই অধরা। একসময় ঘুম মানুষের শরীর ও মনেকে বিশ্রাম দিত। কিন্তু আজ সেটাই যেন অনেকের কাছে এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   ঘুম যখন বিশ্বজুড়ে বহু মানুষের মাথাব্যথা হয়ে উঠেছে তখন ‘ঘুমের প্রতিযোগিতার’ আয়োজন করে গোটা বিশ্বকে চমক দিয়েছে দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলে একটি অভিনব ঘটনা বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছে যেখানে মানুষ শুধুমাত্র ঘুমানোর জন্য একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এমনকি  যিনি সবচেয়ে বেশি শান্তিতে ঘুমিয়েছেন তিনি জিতেছেন পুরস্কারও।    

দক্ষিণ কোরিয়ার হান নদীর তীরে ‘পাওয়ার ন্যাপ কনটেস্ট’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দিবানিদ্রায় যেতে সেখানে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। ঘুমের প্রতিযোগিতা শুনতে অবাক লাগলেও, এই আয়োজনের উদ্দেশ্য ছিল আধুনিক জীবনে মানুষের ঘুমের সংকটকে সামনে আনা। প্রতিযোগীদের আরামদায়ক বিছানা, শান্ত পরিবেশ এবং ঘুম উপযোগী আবহ দেওয়া হয়। এরপর দেখা হয় কে সবচেয়ে দ্রুত এবং গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন। দক্ষিণ কোরিয়ার মতো প্রযুক্তিনির্ভর দেশে অনিদ্রা একটি বড় সমস্যা। দীর্ঘ কাজের সময়, সামাজিক চাপ এবং ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। আংশিক কাজ ও পড়াশোনা সামলে অনেক তরুণ-তরুণী দিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমায়। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধু বিনোদনের জন্য নয়, বরং মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস যে, ‘ঘুম কোনো বিলাসিতা নয়, এটি সুস্থ জীবনের অপরিহার্য অংশ।’ 

অনুষ্ঠানটি সিউল মেট্রোপলিটন সরকার আয়োজন করেছিল। এটা ছিল প্রতিযোগিতার তৃতীয় বছর। অংশগ্রহণকারীদের ক্লান্ত হয়ে, ভরা পেটে এবং মজাদার ঘুমের পোশাক পরে আসার জন্য উৎসাহিত করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মানুষরা বিভিন্ন পোশাক পরে প্রতিযোগিতায় এসেছিল। ২৪ বছর বয়সী ইউ মি-ইয়ন জানান, তাঁর ঘুমোতে সমস্যা হয়, তাই তিনি এখানে বিশ্রাম নিতে এসেছেন। প্রতিযোগিতা শুরু হওয়া মাত্রই সবাই চোখের মাস্ক পরে ঘুমাতে শুরু করে। কে সবচেয়ে গভীর ঘুমে আছে তা নির্ধারণ করতে আয়োজকরা তাদের হৃদস্পন্দন পরীক্ষা করেন। তারপরেই ৮০ বছর বয়সী এক ব্যক্তিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। হোয়াং ডু-সুং নামের এক ব্যক্তি দ্বিতীয় স্থান অধিকার করেন। হোয়াং ডু-সং বলেন, তিনি রাতের শিফট এবং গাড়ি চালানোর কারণে সম্পূর্ণ ক্লান্ত ছিলেন। তিনি নদীর ধারে শীতল বাতাসে ঘুমিয়ে সতেজ হতে চেয়েছিলেন। 

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ