কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মার্ক কার্নি। আজ শুক্রবার (১৪ মার্চ) এক জমকালো অনুষ্ঠানে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। বিতর্কিত জাস্টিন ট্রুডোর উত্তরসূরি কার্নির শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজা চার্লসের প্রতিনিধি তথা গভর্নর জেনারেল ম্যারি সিমন। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা কার্নি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে কানাডাকে নেতৃত্ব দেন, তা দেখার জন্য তাকিয়ে রয়েছেন সবাই।

 ২০১৩ সালে কানাডার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন লিবারেল পার্টির সুপ্রিমো জাস্টিন ট্রুডো। এক দশকের বেশি সময় ধরে কনাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলালেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। খলিস্তানি জঙ্গিদের মদত জুগিয়ে যেমন মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন, তেমনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ হওয়ার ফলে দেশের মানুষের কাছেও জনপ্রিয়তা খুঁইয়েছেন। আগামী অক্টোবরেই কানাডায় জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনমত সমীক্ষায় বলা হয়েছে, ট্রুডোকে সামনে রেখে ভোটে লড়লে কানাডায় ফের লিবারেল পার্টির ক্ষমতায় ফেরা অনিশ্চিত। ওই জনমত সমীক্ষার পরেই দলের অন্দরে ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। চাপের মুখে শেষ পর্যন্ত গত জানুয়ারিতেই প্রধানমন্ত্রিত্ব এবং লিবারেল পার্টির  শীর্ষ পদ থেকে সরে দাঁরানোর কথা ঘোষণা করেন ট্রুডো। যদিও যতদিন না বিকল্প নেতা নির্বাচিত না হচ্ছেন ততদিন পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন।

ট্রুডোর ইস্তফার ঘোষণার পরেই বিকল্প নেতার সন্ধান শুরু করেন লিবারেল পার্টির শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয় ব্যাঙ্ক অব কানাডার প্রাক্তন গভর্নর মার্ক কার্নিকে। ৫৯ বছর বয়সী কার্নির সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগই ছিল না। তাছাড়া এমন এক সময়ে তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিয়েছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হওয়ার পরেই এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে কার্নি বলেন, ‘ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার হুঙ্কার ছেড়েছেন। কিন্তু আমেরিকানদের কোনও ধরনের ভুল করা উচিত নয়। হকি খেলায় কানাডা যেমন জয়ী হয়েছে বাণিজ্য যুদ্ধেও তারা জয়ী হবে।’

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

‘মাঝে মাঝে মনে হয় মা ভ্রমণে গিয়েছেন, আবার ফিরে আসবেন’, শ্রীদেবীর স্মরণে জাহ্নবী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি