মোদি-শাহের ঘুম উড়িয়ে শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হচ্ছেন চিন ঘনিষ্ঠ অনুড়া দিশানায়েকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিশানায়েক। প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন অতি বামপন্থী (নকশাল) পরিচিত নেতা। যিনি আবার দিল্লির প্রধান শত্রু চিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং কট্টর ভারত বিরোধী। 

৫৬ বছর বয়সী অনুড়া শ্রীলঙ্কার প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে যথেষ্ট এগিয়ে আছে। সাতটি আসনের ভোটের ফলে দেখা যায়, ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া। আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছে ১৯ শতাংশ করে ভোট।ইতিমধ্যেই বিশ্লেষকরা ভোটের ফল দেখে মনে করছেন, ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুড়া।

নির্বাচন কমিশনের তথ্যনুযায়ী, শনিবারের নির্বাচনে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের ১ কোটি ৭০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে তার মার্কসবাদ-প্রবণ জনতা বিমুক্তি পেরেমুনা (জেপিভি)পার্টিও রয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণবিক্ষোভের পর গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনর হয়েছিল। এরপর থেকে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কার । স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয়েছিল বিকেল চারটেয়। এদিকে ভোট শেষ হওয়া পর শনিবার রাত থেকেই শ্রীলঙ্কায় কারফিউ ঘোষণা করা হয়েছে। এই নিয়ে পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে আট ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপর থেকেই দেশটির প্রেসিডেন্ট পদ শূণ্য হয়ে পড়েছিল। তবে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে  রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন। বলা যেতে পারে দেশটির জনগণ প্রথমবারের মতো এবার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে আশ্চর্যের বিষয় হল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পায় তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে। সেখানে যে এগিয়ে থাকবে তাঁর মাথায় উঠবে প্রেসিডেন্টের মুকুট।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন