চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে থাকতে ভালো না লাগলে ভারতে যান, ইমরানকে মরিয়ম-নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানে থাকতে ভালো না লাগলে ইমরানকে ভারতে যাওয়ার পরামর্শ নওয়াজ-কন্যা মরিয়মের। দলের টুইটার হ্যান্ডেল তাঁর টুইট, ‘যিনি নিজেই জ্ঞানশূন্য, তার কোনও অধিকার নেই দেশকে পতনের মুখ ঠেলে দেওয়ার। এটা নিছক কথার কথা নয়। তাকে আর কোনওভাবেই প্রধানমন্ত্রী বলা যায় না। উনি একজন মানসিক রোগী। ওনার চিকিৎসার প্রয়োজন।‘

মরিয়ম ইমরানকে পাগল আখ্যা দিয়ে লিখেছেন, ‘গোটা দেশের এই অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রী। দেশ গত কয়েক সপ্তাহ ধরে সরকারহীন। সরকার না মানে সংবিধান, না সুপ্রিম কোর্ট।’ মরিয়মের এই টুইট এল সেদিন, যেদিন পাকিস্তানে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

নির্ধারিত সময় পাক জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও বিরোধীদের হইচইয়ের জেরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন (ভারতীয় সময় দুপুর একটা) স্থগিত করে দিতে হয়। বিরোধীদের দাবি, সরকার অনাস্থা প্রস্তাব নিয়ে টালাবাহানা করছে। অন্যদিকে, ক্ষমতাশীন শাসকদলের দাবি সরকার ফেলতে বিদেশি শক্তির হাত রয়েছে। যদিও বিদেশি শক্তি বলতে (পড়ুন রাষ্ট্র) কাদের কথা বলা হচ্ছে, সে ব্যাপারে শাসকদল সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে রাজনৈতিকমহলের একাংশের মতে, শাসক দলের নিশানায় আমেরিকা। অন্যদিকে, আমেরিকা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে, পাকিস্তানে অস্থিরতা তৈরির করার পিছনে তাদের কোনও হাত নেই। এই অবস্থায় পাক জাতীয় সংসদে শনিবার শুরু হল অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি। এখনও পর্যন্ত যা খবর, তাতে ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

আরও পড়ুন পাকিস্তান সংসদ ভেঙে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল বুধবারে

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ